somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেলায় ব্লগারদের বই কিনুন প্রথমে, তারপর পয়সা থাকলে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তারপরেও পয়সা থাকলে বিনা-বরফে ১ গ্লাস করে তরমুজের শরবত খাবেন প্রত্যেকে! গত বছর মেলায় ৪৫৯০টি নতুন বই বের হয়েছিলো, বই বিক্রয় হয়েছে ৮০ কোটি টাকার; মাত্র ৫ বছর আগে্, ২০১৩ সালে ৩৯৬৩টি নতুন বই প্রকাশিত হয়েছিলো, বিক্রয় হয়েছিলো মাত্র ১০ কোটী টাকার বই; ৫ম বছর ৮ গুণ বেশী টাকার বই বিক্রয় হয়েছিলো! বইয়ের দাম বেড়েছে, নাকি পাঠক বেড়েছে?

গত বছরের মেলায়, নতুন বইদের মাঝে শতকরা ৯০ ভাগই নাকি গার্বেজ ছিলো! তা'হলে, পাঠকেরা কি ৭২ কোটী টাকার গার্বেজ কিনেছিলেন? আমার ভাবনা, ৭২ কোটীর গার্বেজ পড়ে, বিশাল পরিমান পাঠক নিজের মগজের ভেতর গার্বেজের বীজ বপন করেছেন!

আপনি কি গার্বেজ কিনবেন টাকা দিয়ে? তা কিনেন, বই শেষ করে ব্লগে আসেন, আমরা টের পাবো, গার্বেজের এ্যারোমা সময়ের সাথে বাড়ে, কখনো কমে না; এলাকায় বেশী পরিমাণ কাউয়া থাকলে কিছুটা রক্ষা।

আপনারা সামুর ব্লগারদের চেনেন: আমাকে চেনেন, ব্লগার খায়রুল আহসান সাহেবকে চেনেন, ব্লগার শায়মাকে চেনেন, ব্লগার কানিজ ফাতেমাকে চেনেন; আমি এই রকম ৫০/৬০ জনের নাম বলতে পারবো, যাঁদের লেখা ব্লগে আপনারা নিয়মিত পড়ছেন, কমেন্ট করছেন, আলাপ করছেন; তাঁদের লেখার সাথে আপনারা পরিচিত। এসব ব্লগারেরা অপরিচিত নতুন কোন লেখক নন, এঁরা হচ্ছেন, যাঁদের সাথে প্রতিদিন আপনাদের কথা হচ্ছে, আলাপ হচ্ছে, যাঁদেরকে আপনারা জন্মদিনে অভিনন্দন জানাচ্ছেন, প্রশংসা করছেন; এঁরা হঠাৎ করে ৭২ কোটী টাকার গার্বেজ উৎপাদন করবেন না। এঁদের বই কিনলে নিশ্চয়তা আছে, ভালো বই কিনবেন; আপনাদের পয়সাগুলো ভালোভাবে ইনভেষ্ট হবে, আপনারা পরিবারের লোকদের কাছে গল্প করার সুযোগ পাবেন; পয়সা খরচ করার পর, আপনার নিজের মুল্য বেড়ে যাবে।

এই বছরের জন্য একটা বড় সুযোগ পাচ্ছেন, আমার সাথে আপনার পরিচয় থাকলেও আমার বই কিনতে হবে না; আমি বই বের করিনি: সম্প্রতি, আমি লক্ষ্য করেছি যে, ব্লগের প্রতিষ্টিত কিছু ব্লগার আমার পোষ্টে আসেন না, কমেন্ট করেন না; অর্থাৎ আমার বাজার ছোট হয়ে এসেছে, বই বের করার জন্য এটা ভালো সময় নয়। এই বছরও আমি চোখের সমস্যায় ভুগছি, মেজাজও তেমন ফুরফুরে নয়; কেহ আমার বই পড়ে খারাপ রিভিউ করলে হয়তো যুদ্ধ লেগে যাবে; যুদ্ধ থেকে দুরে থাকাই ভালো!

ব্লগারদের একটি সংকলনও বের হয়েছে, সেটা কিনলে আপনি একই সাথে ২০/২৫ জনের লেখা পেয়ে যাবেন; ওখানে কারা কারা লিখেছেন, আমি ঠিক জানি না; তবে, আলোচনার প্রথম ৫ লাইন পড়ে বুঝলাম যে, ব্লগার গিয়াসুদ্দিন লিটন আছেন ওখানে; উনি ফেনীর মানুষ, ঐ এলাকার লোকজন রম্যের জন্য বেশ পরিচিত; মনে হয়, উনি রম্য লিখতে পারেন; উনি রম্য লিখলে আপনি অবশ্যই হাসবেন; ব্লগারদের বই কিনুন, হাসুন, আর তরমুজের শরবত খান।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×