somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির মুক্তিযু্দ্ধ নিয়ে বিদ্রুপ, মিথ্যা, অপপ্রচার থামিয়ে দেবেন সব সময়

২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যতকিছু নিয়ে আমরা বাংগালী, তার মাঝে সবচেয়ে গৌরবের বিষয় হলো, আমাদের জাতির মুক্তিযুদ্ধ; আপনি যদি মুক্তিযোদ্ধা না হয়েও থাকেন, তাতে কিছু আসে যায় না, আপনি এই জাতির অংশ, এই যুদ্ধ আপনার গৌরবের বিষয়; এই মহান আত্মদানের যু্দ্ধ আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে; এর বিপক্ষে কেহ কথা বললে, তাকে থামিয়ে দেবেন, এখানে আপষের কিছু নেই!

আমাদের সময়, অষ্টম শ্রেণীতে বাংলা সাবজেক্টে একটা গল্প ছিল, 'আদু ভাই'; গল্পের নায়কের নাম ছিলো আদু ভাই; উনি অষ্টম শ্রেণীতে বারবার ফেল করেছেন; কিছুতেই নবম শ্রেণীতে যেতে পারছিলেন না। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়েছি, ইতিহাসের একটা কমন প্রশ্ন থাকতো পলাশী যুদ্ধের উপর; ১ম, ২য় সাময়িক পরীক্ষা ও ফাইনালে, ঘুরেফিরে পলাশী যুদ্ধের উপর প্রশ্ন এসেছিলো; যদিও সবাই জানতো যে, পলাশী যুদ্ধের উপর প্রশ্ন আসবে, তারপরও, ছাত্ররা ভালো করতো না! তিন পরীক্ষার কাগজ দেয়ার সময়, স্যার বকা দিয়ে আদু ভাইয়ের প্রসংগ টানতেন!

আদু ভাইয়ের ইতিহাস পরীক্ষায়ও পলাশী যুদ্ধ এসেছিলো; আদু ভাই, প্রশ্নোত্তরে কিছু না লিখে, শুধুমাত্র রবার্ট ক্লাইভ ও নবাব সিরাজ উদ দৌলার ছবি এঁকে দিয়েছিলেন; কিন্তু, পরীক্ষার পাতায়, উনার ছবি অবস্হা এতই খারাপ ছিলো যে, উনার অংকিত চিত্রে কোনটা রবার্ট ক্লাইভ ও কোনটা নবাব সিরাজ উদ দৌলা, সেটা কিছুতেই বুঝা যাচ্ছিল না।

আজকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেকের অবস্হা আদু ভাইয়ের মতো হতে পারে; কিন্তু মুক্তিযু্দ্ধ ঠিক অবস্হানে আছে; ইয়াহিয়া খান, তাজুদ্দিন সাহেব, সাধারণ মানুষের যুদ্ধ, ইপিআর, বেংগল রেজিমেন্ট, আমাদের বিজয়, সবই ঠিক আছে ইতিহাসে।

নয় মাসের লম্বা যু্দ্ধে অনেক কিছু ঘটেছে, যুদ্ধ চলাকালীন সময় জাতি বদলে গিয়েছিল, অনেকে এই যুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছে, অনেকের জন্য ছিল ভয়ংকর কষ্টকের সময়: মানুষ আপন জনকে হারায়েছেন, নিজের চোখের সামনে আপন জনের মৃত্যু দেখেছেন, নারীরা নির্যতীত হয়েছেন, নারী বিধবা হয়েছেন, সন্তানেরা এতিম হয়েছে; চাষীর ছেলে হাতে অস্ত্র নিয়ে যোদ্ধায় পরিণত হয়েছেন, এগুলো চোখের সামনে ঘটলে, মানুষ বদলে যায়।

যেহেতু, পাকিস্তানী বাহিনী ব্যতিতও, ৫৫ হাজার নরাধম বাংগালীও পাকিস্তানী বাহিনীর পক্ষে অস্ত্র ধরেছিল; যেহেতু দেড়কোটী বাংগালী বৃহৎ পাকিস্তানে বিশ্বাসী ছিল, এবং তারা পারাজিত হয়েছিল; আজকেও তারা এই যুদ্ধের বিপক্ষে কোথায়ও না কোথায়, কোন না কোন বিতর্ক সৃষ্টি করছে; তাদের নতুন জেনারেশনও আমাদের মুক্তিযু্দ্ধকে বিবিধভাবে খাট করে, এই যুদ্ধের বিপক্ষে প্রচারণা চালায়, সুযোগ পেলে এই যুদ্ধকে ভারতীয় যুদ্ধ বলে, বাংগালীদের ভুমিকাকে খাট করে; একজন বাংগালী হিসেবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন যুক্তিতর্ক মেনে নেবন না, এই গৌরবের যুদ্ধের মানকে সমুন্নত রাখবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
৩৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×