somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে নারীর আত্মহত্যা মোটামুটি বেড়ে গেছে, কমানো সম্ভব?

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুঝা যাচ্ছে, দেশে নারীর উপর নির্যাতন আগের থেকে বেশ বেড়েছে; নারীর উপর কি কি নির্যাতন বাংলাদেশে হয়ে থাকে, বর্তমান সমাজ ব্যবস্হায় কোনটা বাড়ছে, কোনটা কমছে? আমাদের নারীরা গায়ানা, বা দক্ষিণ কোরিয়ার মতো এতো বেশীহারে আত্মহত্যা করছেন না; তবে, হার বাড়ছে!

দারিদ্রতা কিছুটা কমেছে, এতে দরিদ্র পরিবারের স্ত্রীরা দারিদ্রতার কষাঘাতের থেকে উদ্ভুত পরিস্হিতি থেকে কিছুটা মুক্ত হয়েছেন; কিন্তু উহার সামানুপাতিক নতুন সমস্যা হচ্ছে, অনেক স্ত্রীর স্বামী সাথে নেই, স্বামী টাকা আনতে গিয়ে দীর্ঘ সময় প্রবাসে থাকেন, এটা কি নতুন সমস্যার সৃষ্টি করছে: একাকীত্ব, বেশী দায়িত্ব, অযাচিত ভালোবাসা? পুরুষের হাতে বিপুল টাকা পয়সা কিন্তু অনেক সময় নিজের স্ত্রী ও অন্য নারীদের জন্য সমস্যা হতে পারে; বাংলাদেশে বিপুল পরিমাণ মানুষ নব্য ও অসাধু ধনী হয়েছে, এটা কোনভাবে নারী নির্যাতনে সাহায্য করছে? এরপর আছে মাদক; তরুন ছেলেমেয়ে, ব্যবসায়ী ও ধনীরাও মাদকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে, এটা কি সামানুপাতিক হারে নারী নির্যাতন বাড়াচ্ছে?

ছেলেমেয়েরা বেশ কম বয়সেই মেলামেশা করছে, প্রেম নিবেদন করছে, কম বয়সে মন ভাংছে সহজেই; আমি সাম্প্রতিক বাংলা কবিতায়, সব সময় মনভংগের কথাই পড়ে আসছি; ইহাও একটা ছোটখাট ফ্যাক্টর? সমাজের বিশৃংখলার কারণে, বিয়ের পুর্বে দৈহিক মিলন, পরকীয়া, বিয়ের আগে সন্তান ধারণ ও ধর্ষণ কেমন প্রভাব রাখছে? আমাদের জাতির জন্য নতুন আরেকটা বিষয়, বিবাহবিচ্ছেদের উচ্চহার; লিভ-টুগেদারের ভাংগনে কি নারীরা নির্যাতীত হয়ে, হতাশ হচ্ছে? যৌতুক প্রথা এখন কি অবস্হায় আছে; মেয়ের জামাইকে কি সিরিয়া পাঠানোর টাকা দিতে হয়?

নারী ও পুরুষের স্বত্তাকে তুলনা করলে, নারীর মন বটগাছের মতো বিশাল; আর পুরুষেরা কাউয়া, ময়ুর, কোকিল, কাঠ-ঠোকরা, সবাই বটবৃক্ষে স্হান পায়, কোকিল ব্যতিত সবাই বাসা বাঁধ্তে চায়।

বাংলাদেশের স্বামীরা পাকী ও আফগানিস্তানের স্বামীদের মতো স্ত্রী পিটায়; এখানে একটি শক্ত আইনের দরকার; আরেকটা শক্ত আইনের দরকার ৩ তালাকের ব্যাপারে! এই ২টিতে হুজুরদের প্ররোচনা আছে: হুজুরেরা তাদের ওয়াজে সব সময় স্ত্রীকে "শাসন"এর মাঝে রাখতে পরামর্শ দেয়, স্ত্রীকে জীবনসাথী হিসেবে দেখতে পরামর্শ দেয় না; ৩ তালাকও হুজুরদের থেকে এসেছে; হুজুরেরা মা ফাতেমার কি একটা উদাহরণও টানে, যেখানে স্ত্রীকে কিলঘুষি দেয়ার জন্য উৎসাহী করে; এইসব ব্যাপারে হুজুরদের একটু কন্ট্রোলে আনার দরকার, এবং আইনী প্রসেস চালু করার দরকার।

নারীকে নিষ্পেষনের কারণগুলোর অনেকগুলোই সামজিক, অর্থনৈতিক ও আমাদের জাতীয় চরিত্রের সাথে যুক্ত; এগুলো এখন বিশৃংখলার মাঝে আছে, এবং আরো বিশৃংখলার দিকে যাবে; ফলে, এই মহুর্তে সহজ কোন সমাধান হাতে নেই। সমাজ উন্নয়ন মন্ত্রনালয় থেকে যদি পরিবার উন্নয়নের অংশ হিসেবে ১০ হাজার নারীর জন্য একজন এডভাইজার দেয়া যায়, সেটা কিছুটা সহায়ক হতে পারে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭
২৮টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×