somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মাসেতুর পর, আর কোন বড় কাজ বিদেশীদের দেয়া উচিত হবে না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পেছনে যা কারণ থাকুক না কেন, শেখ হাসিনা জাতির টাকায় পদ্মাসেতু করার সিদ্ধান্ত নেয়টা সঠিক ছিলো; কিন্তু সাথে সাথে একটা বড় ভুল করেছেন, সেতু করার দায়িত্বটা চীনাদের দিয়ে; সেতু করার জন্য দেশে একটা কনসোর্টিয়াম করার দরকার ছিলো: এতে সরকারী, মিলিটারী ইন্জিনিয়ারেরা থাকতেন, সাথে বেসরকারী খাতের নামকরা ইন্জিনিয়ার ও ইন্জিনিয়ার্স এসোসিয়েশন থেকে অভিজ্ঞ ইন্জিনিয়ার ও বুয়েটকে নেয়ার দরকার ছিলো। আমাদের টেকনোলোজী ও টুলস ছিলো না, এগুলো কেনা যেতো, ভাড়া নেয়া যেতো। এরপর বিদেশী ২/৪ জন অভিজ্ঞ সেতু ডিজাইনার, ফিল্ড ইন্জিনিয়ার, প্রজেক্টলীড ও ইনস্পেকশানের লোকবল নিলে হতো।

যাক সেটা হয়নি; এখন থেকে সরকারের উচিত হবে, বড় প্রজেক্টগুলো এককভাবে দেশী/বিদেশী কাউকে না দিয়ে সরকারী কনসোর্টিয়াম ও প্রাইভেট কোম্পানীর মাধ্যমে করা, পরিমাণ মতো বিদেশী প্রজেক্টলীড নেয়া; এতে দেশীয় ইন্জিনিয়ারেরা কাজ শিখবেন ও ক্রমেই দেশীয় টেকনোলোজী গড়ে উঠবে। পদ্মাসেতুতে যেসব টেকনোলোজী ব্যবহৃত হচ্ছে, এগুলো আমাদের লোকেরা ব্যবহারের সুযোগ পাচ্ছে না, আমাদের লোকেরা দর্শক ব্যতিত কিছুই নয়।

দেশের বাজেটে দেখা যায় যে, উন্ময়নের জন্য বিপুল টাকা রাখা হয়; টাকার সংখ্যা ও মিনিষ্ট্রিগুলোর লোকবল, তাদের অভিজ্ঞা, দক্ষতা দেখলে মনে হয়, এত টাকা খরচ করার মতো জনবলও তাদের নেই; ফলে, ঘোষিত প্রজেক্টগুলো সময় মতো শুরুই করতে পারে না। এখন কিছু কনষ্টাকশন কাজ মিলিটারী করছে; মিলিটারী কিন্তু বাহিরের লোকজনকে নেয়ার কথা নয়; ফলে, তাদের অভিজ্ঞতা সরকারী কিংবা প্রাইভেটের লোকেরা শেয়ার করতে পারছে না; মিলিটারী যেসব টেকনোলোজী কিনে, ওগুলো বিনা ব্যবহারে পড়ে থাকলেও কেহ সেগুলো ব্যবহার করতে পারবে না। এইজন্য সরকার নতুন উদ্যমী ইন্জিনিয়ারদের নিয়ে ছোট ছোট গ্রুপ করে, মিলিটারী ও প্রাইভেটের সমন্ময় করে বড় বড় প্রজেক্টগুলো করা উচিত।

দেশের কাজ বিদেশীরা করছে চড়া দামে, আর দেশের মানুষ বিদেশে গিয়ে সস্তা দামে শ্রম বিক্রয় করছে; দু'টোতেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি; এভাবে অর্থনীতি চলতে পারে না; রেমিট্যান্সের টাকর একাংশ যদি বাহিরের লোকেরা নিয়ে যায়, আরেক অংশ যদি রিজার্ভে চলে যায়, আমরা এই চক্র থেকে বের হতে পারবো না। আমাদের মানুষ বিদেশে আছে অনেক দীর্ঘ সময়, আমাদের জীবনযাত্রার মান কম, কিন্তু সেই তুলনায় আমাদের নতুন গ্রেজুয়েটরা বেশী বেকার, ইহার সমাধান খোঁজা দরকার।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×