somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স্ক ও ছাত্রছাত্রীদের গ্রামে পাঠিয়ে শহরের মানুষ কমানো দরকার।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরের লোকদের, যাদের গ্রামে থাকার ব্যবস্হা আছে, সেইসব পরিবারের বয়স্ক, কিশোর ও ছাত্রদের গ্রামে চলে যাওয়া উচিত আগামী কয়েক সপ্তাহের জন্য; এতে, শহরে মানুষের চাপ কমে আসবে; শহরে মানুষের পরিমাণ যত কম হবে, সংক্রমণের পরিমাণ ততই কম হবে। গ্রামের একই পরিবারের ভেতরও, মানুষের মাথাপিছু যায়গা অনেক বেশী; আলো, বাতাস বেশী; ইহা সংক্রমণের জন্য বড় ধরণের প্রতিবন্ধক।

শহরে যেসব পরিবারে বয়স্ক মানুষ আছেন, এবং গ্রামে তাদের দেখাশোনা করার মত ন্যুনতম ব্যবস্হা আছে, তাদেরকে গ্রামে থাকার ব্যবস্হা করার দরকার; কারণ, পরিবারের কম বয়স্করা অসুস্হ হলে, তারা বয়স্কদের মাঝে সংক্রমণের কারণ হবে; কম বয়স্করা সুস্হ হওয়ার সম্ভাবনা শতকরা ৯৮/৯৯ ভাগ; কিন্তু বয়স্কদের বেলায় শতকরা ১৫/২০ জন প্রাণ হারাতে পারে।

বাংলাদেশে সংক্রমণ শুরু হলে ইহা মুলত ঘটবে বড় শহরে; একবার শহরে শুরু হলে, মানুষ পালাবে গ্রামে; কিন্তু ততক্ষণে অনেকে ভাইরাস নিয়েই গ্রামে যাবে; যা গ্রামের লোকদের জন্য হবে ভয়ংকর। ইহা ঘটার আগেই সম্ভব মতো গ্রামে চলে যাওয়া উচিত।

আমাদের উপজেলা ও উহার দক্ষিণের উপজেলার হাজার পরিবার অকারণে চট্রগ্রাম শহরে থাকে; এদের শতকরা ৯০ ভাগের নিজস্ব বাড়ী নেই, এদের অনেকের পরিবারের কেহ কেহ বিদেশে থাকে, সেখান থেকে টাকা আসছে। এদের অনেকেই বাচ্চাদের পড়ালেখা ও সিকিউরিটির নাম করে গ্রাম ছেড়েছে; চট্গ্রাম শহরে কি পড়ালেখা হয় কে জানে, সবাই নিজেদের বাচ্চাদের জন্য ফাঁসকরা প্রশ্ন কিনে আনে পরীক্ষার আগে। গ্রামে এখন চুরি ডাকাতি আসলে নেই। এই ধরণের পরিবারগুলোর ঘর আছে গ্রামে, এখন এদের ঘরে সাপ ও ইঁদুর বাস করে। শহরবাসীদের উচিত এই ধরণের পরিবারগুলোকে শহরে থাকতে নিরুৎসাহিত করা।

ঢাকার আসল অবস্হা ঢাকাবাসীরা জানেন; ঢাকাতে প্রচুর মানুষ আছেন, যাদের বাড়ী আছে গ্রামে, এবং পরিবারের অনেকেই কাজ করে না; এখুনি, এসব পরিবারের বেকার লোকদের সাময়িকভাবে গ্রামে চলে যেতে নোটীশ দেয়ার দরকার।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×