somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর সমস্যার সময় জাতিকে 'এক' করতে হয়

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭১ সালের ২৫ শে মার্চের রাতে আক্রমণের আগেই জাতি ঐক্যবদ্ধ ছিলেন; সেই কারণে, ২৬শে মার্চ সকাল থেকেই পাকিস্তানী বাহিনীর বিপক্ষে অস্ত্র ধরা সম্ভব হয়েছিলো; ১৯৬৬ সাল থেকে শুরু করে, পুরো যুদ্ধের মাঝে জাতির বড় অংশের মাঝে যে একতা ছিলো, উহা তৈরি করেছিলেন শেখ সাহেব, মওলানা ভাসানী ও তাজুদ্দিন সাহেব।

যুদ্ধ চলাকালীন সময়ে, যখন দেশের ভুমির বড় অংশ পাকীদের দখলে চলে গিয়েছিলো, পাকীরা জামাত ও মুসলিম লীগের নেতৃত্বকে কাজে লাগিয়ে বাংগালীদের 'বৃহত্তর পাকিস্তানের পক্ষে ঐক্যবব্ধ করার চেষ্টা করে'; তারা গোলাম আজম, ফজলুল কাদের চৌধুরী ও দুনিয়ার ক্রিমিনালদের এই দায়িত্ব দেয়; এরা রাজাকার আলবদর ও শান্তি বাহিনী করে হয়তো, শতকরা ১০/১২ জনকে পাকীদের পক্ষে ঐক্যবদ্ধ করে; কিন্তু এরা জাতির বাকী ৮০/৮৫ ভাগের সাথে পেরে উঠার কোন সম্ভাবনাই ছিলো না; ১৬ই ডিসেম্বর ক্রিমিনালদের পতন হয় আমাদের জাতীয় ঐক্যের কারণে।

এখন আজকের সমস্যা করোনা, ইহাতে জাতীয় ঐক্যের দরকার ছিলো; এখন দেশের ৫ কোটী পরিবার ৫ কোটী "দ্বীপের" মতো, মহা সাইক্লোন ও প্লাবনের মাঝে একা হয়ে পড়েছে। মনে হচ্ছিল, বিএনপি, জামাত ও সামরিক শক্তিকে থামানোর পর, শেখ হাসিনা জাতি গঠনে মন দেবেন; এখন মনে হচ্ছে, উনার সেই দক্ষতা নেই। উনার পরে, আজকে আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, যিনি কোন কারণে জাতির কাছে বিশেষ ব্যক্তিত্ব; ড: কামাল হোসেন কিছুটা পরিচিত ছিলেন জাতির কাছে, কিন্তু উনি উদার ও বিশাল ব্যক্তিত্বের অধিকারী নন; সর্বোপরি, গত জাতীয় ইলেকশানে, হঠাৎ করে "বেগম জিয়ার মুক্তি চাইলেন", উনি বুঝতে চাইলেন না যে, ইহা জাতি চাচ্ছে কিনা, ইহা কোন জাতীয় সমস্যা কিনা, যাকে কেন্দ্র করে জাতি এক হওয়ার সম্ভাবনা আছে! উনি পঁচে গেলেন।

এই মহুর্তে, পুরো জাতিতে ১ জনও পরিচিত মুখ নেই, যার কথায় জাতি কান দেবে; আমি কাউকে দেখছি না; আপনাদের ভাবনায় কেহ আছে টাছে নাকি?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×