
কিছুক্ষণ আগে সিএনবিসি'তে দেখলাম, গতকাল শুক্রবার, বৃটেন অবশেষে 'ভ্যাকসিন টাস্কফোর্স' গঠন করতে বাধ্য হলো; যা করার দরকার ছিলো গত বছর নভেম্বর মাসে, সেটা গঠন হলো প্রায় ৬ মাস পর; ৬ মাস পিছিয়ে পড়ায় বিশ্বকে অনেক ক্ষতি গুনতে হবে, এবং সেই জন্য সরকারগুলো দায়ী থাকবে। আজ থেকে ৬ মাস আগে শুরু করলে, ৬ মাস সময় কাজে লাগাতে পারতো বিজ্ঞানীরা। এই ৬ মাস কি প্রাইভেট ফার্মসিউটিক্যাল কোম্পানীরা কি বসেছিলো? না, তারা বসেছিলো না, তারা ঠিকই চেষ্টা করেছিলো আলাদাভাবে, যা মানুষের সন্মিলিত প্রচেষ্টা ছিলো না।
বৃটেনের বিজনেস সেক্রটারী আলোক শর্মা প্রেসকে জানান যে, সরকার, ইউনিভার্সিটিগুলো ও ইন্ডাস্টির রিসার্চ ক্যাপাসিটিকে একটি কনসোর্টিয়ামের অধীনে আনা হয়েছে; এতে বিক্ষিপ্ত ও আলাদা আলাদাভাবে প্রচেষ্টার অবসান ঘটায়ে সবাই মিলে সন্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে, যাতে কম সময়ে টিকা তৈরি করা সম্ভব হবে।
এক সময়, আমেরিকা, বৃটেন, জার্মানী ও ফ্রাসের এই ধরণের টাক্সফোর্স ছিলো সব সময় সরকারের অধীনে; এগুলো কখনো সরকারের কন্ট্রোলের বাহিরে ছিলো না; কিন্তু গত ২০/৩০ বছরে ক্যাপিটেলিজম এগুলোকে হজম করে ফেলেছে। আমেরিকান প্রেসিডেন্ট রিগ্যানের আমলে, এসব অর্গেনাইজেশন প্রাইভেট কোম্পানীদের দখলে চলে যায়।
আমেরিকায় যেই ধরণের প্রানহানী ঘটেছে, ইহা ভয়ানক ঘটনা; আমেরিকার সম্পদ, মানুষের জ্ঞান ও হেলথকেয়ার সিষ্টেমে এই ধরণের ঘটনার কথা ছিলো না; কিন্তু ঘটেছে ও ইহা চলমান আছে। ইহার পেছনে কি কাজ করেছে? মুল কারণ, হেলথকেয়ার সিষ্টেম হচ্ছে প্রাইভেট কোম্পানীগুলোর হাতে, আমেরিকা নাগরিকের জীবন কোন এক ব্যবসায়ীর হাতে। কোম্পানীগুলো তাদের হাসপাতাল ও ক্লিনিক সিষ্টেমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভয়ংকর দুর্নীতির আখড়ায় পরিণত করেছে; যেখানে কোন কোন হেলথ ইন্যুরেন্স কোম্পানী তাদের ক্যানসার রোগীর জন্য ১০০, ০০০ ডলারের বেশী ব্যয় করতে চাহে না; অথচ, সেখানে কোম্পানীর সিইও ৫/১০ মিলিয়ন ডলার বোনাস পেয়েছে বছরের শেষে, এবং বেশীরভাগ টাকা ছিলো সরকারের।
গতকাল অবধি আমেরিকায় কোন টাস্কফোর্স গঠন হয়নি, এবং হওয়ার সম্ভাবনা নেই; টিকার জন্য সরকার এককভাবে 'মডেরনা' নামে মাত্র একটি কোম্পানীকে টাকা দিয়ে যাচ্ছে। অবশ্য বাকীরা বসে নেই, বিভিন্ন ফাউন্ডেশন ও ফার্মাগুলো আলাদাভাবে চেষ্টা করে যাচ্ছে; ২/১টি কোম্পানী মানুষের উপর প্রাথমিক পরীক্ষা শুরু করেছে গত সপ্তাহে; কিন্তু আলাদাভাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




