
দক্ষিণ কোরিয়ার মিডিয়া অনুসারে, উত্তর কোরিয়ার কিম জং'এর হার্টে অপারেশন করা হয়েছে; ইহার কম্প্লিকেশনে কিম নাকি 'ভীষণ অসুস্হ'; কিমের অসুস্হতা আমেরিকা, চীন, দ: কোরিয়া, জাপান ও রাশিয়ার সরকারগুলোকে চিন্তিত করে তুলেছে। সবার থেকে বেশী চিন্তিত দ: কোরিয়ার সাধারণ মানুষ ও জাপানের সাধারণ মানুষ। যদিও কিমের মতে, আমেরিকাকে হিট করার মতো মিসাইল তার আছে, আমেরিকা উহাতে ভয়ংকরভাবে চিন্তিত নয়, কিন্তু দ: কোরিয়া ও জাপান কিমের ছুরির নীচে আছে।
৩৬ বছর বয়স্ক কিমের ওজন বেশী, উহা ৩০০ পাউন্ড (১৩০ কিলো), উচ্চতায় কিম আমাদের ব্লগার নুরু সাহেবের সমান ৫ ফুট ৭ ইন্চি ( ১৭০ সে: মি: ); কিম বিড়ি সিগারেট খায়, হুইস্কি খায়; ক্ষমতা নিয়ে সে দিনরাত ভয়ে থাকে; সেই ভয় থেকে সৎভাই ও চাচাকে হত্যা করেছে। এগুলোর কারণে তার হার্ট সমস্যা হওয়া স্বাভাবিক।
কিমের অসুস্হতা নিয়ে যারা চিন্তিত আছেন, তাদের সবার কারণ কিন্তু এক নয়; তারপরও, তাদের সবার মাঝে এক ব্যাপারে মিল আছে, সেটা হচ্ছে, উত্তর কোরিয়া নিয়ে অনিশ্চয়তা: কিমের কিছু হলে, ক্ষমতায় কে আসবে, কি হবে? আসলে যদি কিছু ঘটে, কিমের বোন, কিম ইও জং'এর ক্ষমতায় আসার কথা; কিন্তু দেশের মিলিটারী সেটা হতে দেবে কিনা?
সোভিয়েট ইউনিয়নের ষ্টালিন 'হার্ট এ্যটাকে' প্রাণ হারায়; ক্রেমলিনে পলিটব্যুরোর কয়েকজন সদস্যের সাথে মিটিং করার সময়, ষ্টালিনের হার্ট এ্যাটাক হয়; সদস্যরা ষ্টালিনকে তার বিছানায় নিয়ে যায় ধরাধরি করে; কিন্তু ডাক্তার ডাকা থেকে বিরত থাকে; পরে মৃত্যু নিশ্চিত হলে তারা ডাক্তার ডাকে।
কিম মানুষকে হতবাক করে সংবাদের নায়ক হওয়ার ইতিহাস আছে; ফলে, আসলে কি হচ্ছে এখনো পরিস্কার নয়। তার কি আসলে হার্ট অপারেশন হয়েছে, নাকি সেটাও ওদের সরকারী গুজব, সেটাও ঠিক জানা যাবে না। এমন কি, কিমের মৃত্যু হলে, বিশ্ব সাথে সাথে জানবে না।
বিশ্ব এখন যেই অবস্হায় আছে, ২ কোরিয়া যেভাবে ঝুলে আছে, কিমের জন্য সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ হবে, দ: কোরিয়ার সাথে ভালো শর্তে এক দেশ হয়ে যাওয়া; না হয়, মিলিটারীর হাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, সে যদি ২ কোরিয়াকে এক করে, সে কোরিয়ান ইতিহাসে বিশাল ব্যক্তিত্বের সুনাম অর্জন করবে। আমেরিকা, চীন, রাশিয়া ও জাপান চাহে না যে, ২ কোরিয়া এক হয়ে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

