somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকাকে খুলে দেয়ার জন্য ট্রাম্প পাগল হয়ে গেছে।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার ৫০টি রাজ্যের মাঝে ৪২টি লকডাউন করা হয়েছে; এখন, কি করে, কিভাবে এসব রাজ্য লকডাউন থেকে বের হবে, সেটা নিয়ে ট্রাম্প (ফেডারেল গভর্মেন্ট ) ও গভর্ণরদের মাঝে টেনশন শুরু হয়েছে ; ইহা নতুন করে আমেরিকাকে ভুলের দিকে নিয়ে যেতে পারে। ফেব্রুয়ারী মাসে আমেরিকা লকডাউন করার দরকার ছিলো, সেখানে লকডাউন শুরু হয় মার্চ মাসের ১৯ তারিখে; ট্রাম্প এপ্রিলের শুরুতে বলছিলো যে, ১২ই এপ্রিল (ইষ্টার হলিডে) থেকে লকডাউন তোলার শুরু করতে; ইহাতে তার করোনা কমিটির সভাপতি থেকে সবাই আপত্তি তুলেছিলো; এখন সে চাচ্ছে মে মাসের ১ তারিখ থেকে লকডাউন তোলার জন্য। তার দলের (রিপাবলিকান) ২/৪ জন গভর্ণর ইহাতে উৎসাহ দেখাচ্ছে, সাউথ কেরোলীনা গতকাল থেকে আসলে খুলে দিয়েছে অনেকটা, গতকাল সেই রাজ্যে অনেক রিটেইল দোকান খুলেছিলো।

বিশ্বের করোনা পরিস্হিতি দেখলে মনে হয় যে, করোনা এসেছে শুধুমাত্র আমেরিকা, ইতালী, স্পেন ও বৃটেনকে ধ্বংস করার জন্য; আমেরিকার যেই অবস্হা হয়েছে, এতে ইহাকে বিশ্বের সবচেয়ে ইডিয়ট জাতি বললে ভুল হবে না; প্রায় ১ মিলিয়নের মতো করোনা-পজেটিভ, ৪৭ হাজার মৃত (আজ অবধি )।

আসলে আমেরিকার করোনা-পজিটিভের সংখ্যা কত? ইহা অবশ্যই ১০ মিলিয়ন ( ১ কোটী) থেকে বেশী হবে; জনসংখ্যার শতকরা হিসেবে আমেরিকাই সবচেয়ে কম টেষ্টিং করেছে; কিন্তু প্রতিদিন নিউজ-ব্রিফিং'এর সময় ট্রাম্প বলে যে, আমেরিকা সবচয়ে বেশী করোনা টেষ্ট করেছে; সে ৩৩ কোটীর মাঝে কতজনের টেষ্টিং করা হয়েছে সেটা বলে না; যাক, মাত্র সাড়ে ৮ লাখের টেষ্ট করা হয়েছে। সামনের ২/১ মাসের মাঝে যখন কোন ইউনিভার্সিটি আসল ডাটা নিয়ে আসবে, তখন প্রমাণিত হবে যে, এপ্রিল মাসের মাঝেই ১ কোটীর বেশী মানুষ পজিটিভ ছিলো; এবং মে মাস থেকে আমেরিকা খুলে দিলে, সেপ্টম্বরের মাঝে উহা ১ কোটী ৫০ লাখের কাছাকাছি যাবে।

আমেরিকায় করোনায় ১ম মৃত্য হয়েছিলো কালিফোর্নিয়ায়, এবং সেটা ছিলো ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে; তখনই আমেরিকাকে লকডাউন করলে আজকের এই ভয়ংকর অবস্হার সৃষ্টি হতো না। এখন আমেরিকার ২ কোটী ৫০ লাখ মানুষের চাকুরী নেই। এসব মানুষ চাকুরীর কাছাকাছি টাকাই পাচ্ছে।

আজকে ভোরে কথা হচ্ছে জর্জিয়া রাজ্য খুলে দিতে, এরা ট্রাম্পের সাগরেদ। আগামী কয়দিন গভর্ণর ও ট্রাম্পের মাঝে বেশ রাজনৈতিক টানাপোড়ার সৃষ্টি হবে রাজ্যগুলো খুলে দেয়ার ব্যাপারে। নিউইয়র্ক, ইলিনয়, মিজোরী ও আরো কয়েকটি রাজ্যের অবস্হা ইতালী থেকেও খারাপ; এগুলো এই বছর খুলতে পারবে কিনা সন্দেহ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×