somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৬টি মুসলিম দেশ থেকে কেন করোনার টিকার জন্য কাজ হচ্ছে না?

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার কয়েকটি বড় কোম্পানী ও তাদের পার্টনার মিলে মোট ২১টি কোম্পানী করোনার টিকার জন্য কাজ করছে; এদের ভেতর আছে ফাইজার, এমজেন, মডেরনা, বিওনটেক, গিলিয়াড, জনসন এন্ড জনসন। এরপর আছে, বৃটেন সরকারের কনসোর্টিয়মা, জার্মানদের নিজস্ব কনসোর্টিয়মা, ফান্সের সানাফি; ইউরোপের সবার সাথে আছে ওখানকার ইউনিভার্সিটিগুলো। কিছু ইউনিভার্সিটি ও আরো কিছু বাইওটেক আছে, যারা আলাদাভাবেও চেষ্টা করছে। এই দেশগুলোকে ধর্মীয় দিক থেকে দেখলে এরা খৃষ্টান দেশ; তবে, এদের সাথে ইসরায়েলের বাইওটেকগুলোও যোগ দিয়েছে।

৪৬টি মুসলিম দেশ থেকে কেন টিকা বের করার চেষ্টা হচ্ছে না? উত্তর সহজ, মুসলামনদের শিক্ষাগত যোগ্যতা, বিসার্চ ল্যাব, অর্গেনাইজেশন ও রিসার্চ ফান্ড নেই। ব্লগে যারা মুসলিমদের অবদান নিয়ে হাজার হাজার পোষ্ট দেন, তাদের কোন ধারণা আছে ব্যাপারটা নিয়ে?

আরেকটা ব্যাপার, আমেরিকার কোম্পানীগুলো, বৃটেনের কোনসোর্টিয়াম, জার্মান, ফান্সের কনসোর্টিয়ামগুলো যদি সমবেতভাবে ৩/৪ দিক থেকে সমবেতভাবে চেষ্টা করলে হতো না? সেখানে সমস্যা হচ্ছে, ক্যাপিটেলিজম। আমেরিকান ২১টি কোম্পানী কোন না কোনভাবে এগুলোতে দীর্ঘমেয়াদে অনেক টাকা বিনিয়োগ করেছে ও বিবিধ শর্তে এসব রিসার্চ ও ডেভেলপমেন্ট করছে। যেমন, ফাইজার, বিওনটেক'কে প্রায় ৬০০ মিলিয়ন দেয়ার জন্য কন্ট্রাক্ট করেছে; ফলে, বিওনটেক ফাইজারের স্বার্থ রক্ষা করতে বাধ্য।

এরপরও যদি ভাবা হয়, যেখানে ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসায়ীদের দিয়ে দিচ্ছে রেসকিউ ফান্ড হিসেবে, সেখানে ১৫/২০ বিলিয়ন দিয়ে এই কোম্পানীগুলোর কন্ট্রাক্ট ইত্যাদি কিনে নিয়ে, এক ছাতার নীচে আনছে না কেন? এখানে ক্যাপিটেলিজমের মনসতত্ব কাজ করছে; এরা ক্যাপিটেলিষ্ট সিষ্টেমের উপর হাত দিবে না, তারা সিষ্টেম ঠিক রাখবে।

এখন চীনও গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করে পশ্চিমের সাথে প্যারালালভাবে এগুচ্ছে; কিন্তু পশ্চিম এদেরকে এখনো ঠিক বুকে টেনে নেয়নি। চীন সেটা বুঝে, তারা সময় নিয়ে ইংরেজী শিখছে, আমেরিকায় পড়ছে, আমেরিকান কর্পোরেশন গুলো চীনে নিয়ে এসেছে। তারপরও আগের কিছুটা সোস্যালিষ্ট মনোভাব রয়ে গেছে, তারা নিজেদের সব রিসার্চের লোকজনকে নিয়ে এক ছাতার নীচে কাজ করে যাচ্ছে! তারা হয়তো আমেরিকা বা ইউরোপের আগেই বাজারে চলে আসতে পারে।

৪৬টি মুসলিম দেশ কিছুই করতে সক্ষম হচ্ছে না; তারা ও সামুর মুসলিম রেনেসাঁর সৈনিকেরা কি ব্যাপারটা বুঝতে সক্ষম হবেন?
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪১
৪৬টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×