somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালীদের কিছুটা সোস্যালিষ্ট মনোভাবের হতে হবে

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা আসার পর, সামুর ব্লগারেরা অনেকটা সোস্যালিষ্ট হয়ে গেছেন; কমপক্ষে, তাঁদের সোস্যালিষ্ট মনোভাব তুলে ধরেছন: দিন মুজুরদের খাদ্যাভাব, গার্মেন্টস কর্মীদের চাকুরী রক্ষার জন্য ড্রামে করে ঢাকা আসা, আওয়ামী রাজনীতিবিদদের চাউল চুরি, বাড়ীওয়ালাদের শাইলকী লোভ নিয়ে অনেক পোষ্ট লিখেছেন। ইহা খারাপ নয়; তবে, ইহা ভিক্ষুককে লবন দিয়ে পান্তা দেয়া, চাকরাণীকে ঈদের সময় ১ জামা কিনে দেয়া বা কোন বিধবাকে ফিতরার টাকা দেয়ার মত সোস্যালিষ্ট মনোভাব; মুল সমস্যা সমাধানের মতো কিছু না; মুল সমস্যার সমাধান করতে হবে: কিশোরী যেন চাকরাণী না হয়, মানুষকে যেন খাবারের জন্য ভিক্ষা করতে না হয়, বিধবাকে যেন যাকাত ফাকাতের জন্য হাত পাততে না হয়।

চীনারা যে'কোন জটিল ইলেকট্রনিক থেকে শুরু করে এরোপ্লেইন অবধি নকল করতে পারে, যে'কোন কঠিন বিষয় পড়ে আয়ত্ব করতে পারে; এই কারণেই মাও, চৌ এনলাই ও উনাদের দলের লোকেরা ইহুদী অর্থনীতিবিদ ও দার্শনিক মার্ক্সের 'ডাস কাপিটাল'এর অর্থনৈতিক ও সামাজিক তত্ব বুঝে উহাকে কাজে লাগিয়ে ছিলেন; ওরা নিজেদের জাতিকে দাঁড়া করায়েছে, অন্যদের পোর্ট মোর্ট ইত্যাদি বানায়ে দিচ্ছে, আমাদের পদ্মাসেতু বানাচ্ছে, অন্যান্য ইনফ্রাষ্ট্রকচার গড়ে তুলছে; আমাদের ইন্জিনিয়ারেরা সামুতে খলীফা ওমরের অর্থনীতি নিয়ে(রাতে ময়দার বস্তা কাঁধে মদীনার মা'কে সাহায্য করা) ১০ পাতার পোষ্ট লিখতেছেন, সাপুড়ে কবিতা লিখছেন।

মার্ক্স নিজেই গরীব ছিলেন; তবে, তিনি গরীবদের পান্তা ভাত, যাকাতের টাকা, ফিতরার টাকা দেয়ার কথা বলেননি; উনার অর্থনৈতিক ও সামজিক চিন্তাটা খুবই আধুনিক: তিনি বলেছেন যে, মানুষ এমন সমাজ গড়ে তুলতে সক্ষম হবে, যেখানে চাকুরীর জন্য পায়ের জুতার তলা খসবে না, মানুষ তার দক্ষতানুসারে চাকুরী পাবে, চাকুরী হারাবার ভয় থাকবে না, শিক্ষার জন্য মা-বাবাকে বেগ পেতে হবে না, সেটা সমাজের দায়িত্ব হবে; মানুষ স্বাস্হ্যকর ঘরে পরিবার নিয়ে থাকবেন, অসুষ্হ হলে চিকিৎসা পাবেন; কারণ, মানুষ নিজ দায়িত্বে কাজ করে নিজের ও সমাজের জন্য সম্পদ গড়ে তুলবেন।

এশিয়ার অনেকেই 'নিজের' জন্য সম্পদ গড়ার কথা ভাবতে পারেন; কিন্তু 'সমাজের' জন্য কাজ করা বা সম্পদের কথা আসলে, ইহাদের মাথা গুলিয়ে যায়; ইহা এক ধারণের মানসিকতা। সব চীনারা ঘড়ি থেকে এরোপ্লেইন অবধি নকল করতে পারলেও, সবাই কিন্তু মাও'এর মতো মনোভাবের লোক ছিলো না; এইজন্য মাও'কে অনেক সংগ্রাম করতে হয়েছে। আজকে চীনারা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ১০৯০ সাল থেকে শুরু করে, চীনারা মাও'এর ভাবনাকে দুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাতে অবশ্য এখনো তেমন বড় অঘটন ঘটেনি; কারণ, তারা দরকারী শিক্ষা, অভিজ্ঞতা সন্চয় করেছে।

আমাদের যেই পরিমাণ সম্পদ আছে, এতে আমরা ভালোভাবে চলার কথা; আমাদের মেয়েদেরকে চাকুরী রক্ষার জন্য ট্রাকের পিঠে ড্রামে বসে ঢাকা আসার দরকার হবে না; ১০ বছরের মেয়েকে অন্য পরিবারের রান্না থেকে শুরু করে আন্ডার ওয়ার ধোয়ার দরকার হবে না; ৪ বাচ্চা নিয়ে ১ রুমের ঝুপড়ির ভেতর স্ত্রীর সাথে মিলিত হওয়ার দরকার হবে না, বা ডেংগু হলে, হাসপাতালের বারান্দায় ঘুমানোর দরকার হবে না; আমাদেরকে ইহুদী কার্ল মার্ক্সের বইটা বুঝে উহাকে কাজে লাগাতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×