
*** করোনার ঔষধ, রেমিডেসিভির'এর ৩য় ফেইজ ট্রায়ালের রেজাল্ট ভালো, ইহা এফডিএ'র অনুমতি পেতে পারে ***
কর্পোরেশন লাভ করলে, আপনার চাকুরী আছে, লাভ না করলে চাকুরী শেষ; ইহা কোন সিষ্টেমের অর্থনীতি? কর্পোরেশনটি যদি পাবলিক হয়, এবং আপনি যদি ইহার মালিক হয়ে থাকেন, ইহা যদি কোন ১ কোয়ার্টারে, বা কয়েক কোয়ার্টারে লাভ না করলে কর্মচারীদের চাকুরী রাখার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি?
দেড় মাসের করোনায় আমেরিকায় ২ কোটী ৫০ লাখের চাকুরী চলে গেছে; এদের চাকুরী রাখার জন্য সরকার ইতিমধ্যেই ৬ ট্রিলিয়ন ডলারের রেসকিউ প্যাকেজ ঘোষণা করেছে; গতকাল ট্রাম্প বললো, ইহা ৮ ট্রিলিয়নে গিয়ে ঠেকতে পারে। তারপরও ২ কোটী ৫০ লাখের চাকুরী নেই, সমস্যা কোথায়? যদি ৬ ট্রিলিয়নই খরচ হয়, ইহা কি কখনো সরকারের হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসবে?
২০০৮ সালে, আমেরিকায় ২৩ মিলিয়ন মানুষ চাকুরী হারায়েছিলো, প্রেসিডেন্ট ওবামা মাত্র ১ ট্রিলিয়নের রেসকিউ প্যাকেজ দিয়ে সেই রিসেশনকে থামায়ে ২০১২ সালের দিকে দেশকে একটি ভালো পজিশনে আনতে সমর্থ হয়েছিলেন; এবার কেন ৬ ট্রিলিয়ন লাগছে?
যাক, আমেরিকা হচ্ছে আমেরিকা, ইহাদের সম্পদ আছে, ইহারা কাজ করে, সম্পদ সৃষ্টি করতে জানে; সরকারের বেশীরভাগ সংস্হাই নিজের আয়ে নিজেরা চলতে পারে।
বাংলাদেশের কথাই বলি, সরকারের কোন সংস্হা, কোন কর্পোরেশন নিজের আয়ে নিজে চলতে পারে না; ইহার প্রধান কারণ হলো, সরকারের কোন কর্মচারী ৮ ঘন্টা সঠিভাবে কাজ করে না; এরা দক্ষ নন, এরা সৃজনশীল নন; এরা পদবলে প্রতিপদে যেই পরিমাণ ঘুষ সংগ্রহ করে, ইহা যদি সরকারকে দিতো, বাংলাদেশ ষরকার বিশ্বের ধনী সরকারগুলোর মাঝে একটি হতো। কিন্তু ঘুষ অসম উন্নয়ন ও সুসম অধপতনের মুল কারণ ও সরকারী আয়ের মুল শত্রু।
এরপরও বাংলাদেশ সরকার ভুল রেসকিউ প্যাকেজ দিয়ে অনেক পাবলিক ও প্রাইভেট কর্পোরেশনকে খুশী রাখার চেষ্টা করছে আপনার চাকুরটা রাখার জন্য; ইহা পুরোপুরি ভুল অর্থনৈতিক নিয়মে চলছে; যে গাভী বাচ্চা দেয় না, উহাকে বেশী করে ঘাস খাওয়ালে উহা কোনভাবেই বেশী দুধ দেবে না; এসব কর্পরেশন ভুল অর্থনৈতিক নিয়মকে অনুসরণ করছে, লাভ হলে এরা চাকুরী রাখবে, লাভ না হলে চাকুরী রাখবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

