somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমফান আমের দিনে এসেছে, বাচ্চারা খুশি!

২২ শে মে, ২০২০ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিলেটের লোকজন পরহেজগার, ঐদিকে ঝড় টড় হয় না; দুনিয়ার ঝামেলা সাতক্ষিরা, পটুয়াখালী, আর প্রাচ্যের ভেনিসের লোকজনদের নিয়ে। এবার মমতাদির উঠানেও নাকি পানি উঠেছে; খাও দিদি, বেশী করে পানি খাও, বাংলাদেশের মানুষকে পানি দাওনা, এখন দেখ তোমার পানি রাখার যায়গা নেই, সব কলসী ভরে গেছে; সামনের বার তোমার উঠানে ইলিশ মাছও পাওয়া যাবে।

করোনার কারণে দক্ষিণ এলাকার যেসব ব্লগারেরা গ্রামের বাড়ী গিয়েছিলেন, তারা বোনাস হিসেবে আম কুড়াবার সুযোগও পেয়েছেন এবার; ছবিতে যাঁকে দেখছেন, উনিও ব্লগার; আমগুলোকে এক যায়গায় বাড়ীর দিকে যাচ্ছেন টুকরী মুকরী আনতে, যদি টুকরী যায়গা মতো থাকে!

আমি চিটাগং'এর মানুষ, কবি টবি নই, ১৯৬২ সাল থেকে বড় বড় ঝড় দেখেছি, ঝড় টড় পছন্দ করি না, উহা নিয়ে কবিতা টবিতা লিখি না; ঝড়ে অনেক মানুষের মৃত্যু দেখেছি, নিজেদের ঘরবাড়ী মাটির সাথে মিশে যেতে দেখছি; নিজের এলাকার মানুষের কষ্ট দেখেছি, সমুদ্রের পানির তান্ডব দেখেছি; কৃষকের গোলার ও জমিনের ধান ভেসে যেতে দেখেছি। তখনকার সময়ে, যখন আমাদের এলাকায় ঝড় হতো, আমেরিকা, কানাডা থেকে রিলিফ আসতো অনেক, মানুষ তেমন কিছু পেতো না, সরকারের লোকেরা চুরি করে ফেলতো। চট্টগ্রাম, নোয়াখালী, সন্দ্বীপ, ভোলা, পটুয়াখালীর মানুষজন অনেক কষ্ট করেছেন যুগে যুগে।

১৯৭০ সালের ঝড়ে আমার খুবই ঘনিষ্ট একটা ছেলের মৃত্যু হয়েছে, এটি আমাকে আজীবন মনোকষ্ট দিয়েছে; ছেলেটির মানসিক সমস্যা ছিলো, সে আমার সমবয়স্ক ছিলো; আমার বড় ভাবীর বাপের বাড়ীর পাশের বাড়ীর ছেলে। মানসিক সমস্য থাকার কারণে তাকে বাড়ী থেকে দুরে যেতে দিতো না; গ্রামের ছেলেরা তাকে উত্যেক্ত করতো, ক্ষেপাতো; সেজন্য সে তাদেরকে পছন্দ করতো না। আমাকে প্রথমবার দেখে সে খুবই উৎসাহিত হয়েছিলো। সে সহজে ভাবতে পারতো না, কি করে আমি দুর থেকে আসি, আবার কি করে এতদুরে বাড়ী ফিরে যাই! আমি ভাবীদের বাড়ী গেলে সে আসতো, আমার সাথে সমুদ্রের তীরে যেতো। সে কাঁচের গ্লাসে পানি খেতে খুব পছন্দ করতো, ২/৩ গ্লাস পানি খেয়ে ফেলতো। আমার ভাবী আমাকে প্রা্যই শরবত দিতেন, আমি ছেলেটাকে দিতাম; সে যে সাঁতার জানতো না, তা আমি জানতাম না; ১৯৭০ সালের সামুদ্রিক প্লাবনে তার মৃত্যু হয়েছিলো।

আমফান নিয়ে চিন্তিত হওয়ার অনেক কারণ ছিলো, করোনার এই সময় গোলার ধান, জমির সবজি, ঘের ও পুকুরের মাছ, গবাদি পশু, গাছের ফল নষ্ট হওয়া খুবই বড় ধরণের লস। যাক, এবার অল্পতে সেরেছে মনে হয়। ঝড়ের ভালো দিক হলো, আমাদের ব্লগার নুরু সাহবেও আম কুড়ানোর সুযোগ পেয়েছেন, উনি আবার সব সময় নেয়ামতের আশায় থাকেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×