somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা স্বস্হানে না ফেরা অবধি, বিশ্ব শ্লো হয়ে থাকবে।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা ভালো খবর হলো, আমেরিকান কৃষকেরা করোনায় মোটামুটি আক্রান্ত হয়নি; কারণ, তারা আমেরিকার গ্রামে থাকে; ফলে, কৃষিকাজ সঠিকভাবে শুরু হচ্ছে; তবে, যদি গরমের পর করোনা ফিরে আসে, কৃষি শ্রমিকের অভাব হতে পারে আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। অক্টোবরের মাঝে টিকা বানানো সম্ভব হলে, কৃষি ও শিল্প এলাকায় সবার আগে টিকা দেয়ার পরিকল্পনা আছে সরকার ও গভর্ণরদের।

এমন কি ইউরোপ যদি আগে টিকা বের করে, উহার ম্যানুফেকচারিং'এর ভার আমেরিকাকে নিতে হবে। চীন যদি সবার আগে টিকা আবিস্কার করে, চীনের কনভেনশানেল টিকা ইউরোপ ও আমেরিকা হয়তো ব্যবহার করবে না; অনেক নাগরিক সেগুলো নিতে চাইবে না।

আমেরিকা যদি পুনরায় সঠিকভাবে পুরোপুরি চালু না হয়, ইউরোপ ও চীনের ব্যবসা পুরোপুরি চালু হবে না; ইউরোপ ও আমেরিকা পুরোপুরি চালু না হলে, বিশ্ব অর্থনীতি চালু করা সম্ভব হবে না। আমেরিকা ও ইউরোপের মানুষ যদি বিমানে না চড়ে ও মালমাল আমদানী রপ্তানী শুরু না করে, তেলের দাম বাড়বে না, এমন কি তেল ও গ্যাসের উৎপাদন আজকের চেয়ে অনেক কমাতে হবে; এর অর্থ আরব ও রাশিয়া চুপসে যাব।

এই সপ্তাহে আমেরিকার বেকারের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪০ মিলিয়নে (৪ কোটী); সামনে ভোট, ট্রাম্পের সরকার জোর করে অনেক চাকুরী ধরে রেখেছে এখনো, বর্তমান অবস্হার পরিবর্তন না'হলে ভোটের পর, সরকারী চাকুরী থেকে ২/১ মিলিয়ন চাকুরী হারাবে।

ভোটে ট্রাম্প জয়ী হলে, বিশ্বের জন্য ভয়ংকর সময় আসবে, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা কোন সাহায্য পাবে না; ইতিমধ্যেই সে প্রয়োজনীয় খাদ্য ও পশুখাদ্য রপ্তানী সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। যদি করোনা থেকে যায়, খাদ্য পঁচে গেলেও রপ্তানী করতে দেবে না। আর বাইডেন জয়ী হলে, কিছু সময়ের জন্য কর্পরেশন গুলো নতুন কর্মচারী নেয়া বন্ধ রাখবে। এদিকে এই বছরের নতুন গ্রেজুয়েটদের শতকরা ৯৫ জনের চাকুরী হবে না, সরকারকে এদের জন্য হয়তো বেকার ভাতা চালু করতে হবে কমপক্ষে ৬ মাসের জন্য, কিংবা মাথাপিছু ১২০০ ডলার করে এদেরকে দিয়ে যেতে হবে।

যারা এতদিন আমেরিকার পতন চেয়ে দোয়া খায়ের করেছেন, নিজেদের ভালোর জন্য এখন থেকে দোয়ার কথাগুলো বদলায়ে দেন, বলতে থাকেন, ইহুদী নাসারা যেন সবার আগে নিজ পায়ে দাঁড়াতে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×