somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে নিউইয়র্ক শহরের লকডাউন তুলেছে

০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২ মাস ১৮ দিন লকডাউনে (৩/২০/২০ -৬/০৮/২০) থাকার পর, আজকে নিউইয়র্ক শহরের লকডাউন তুলে নেয়া হয়েছে; আজকে আনুমানিক ৪ লাখ মানুষ কাজ করবেন; এরা সবাই ঠিক নিউইয়র্ক শহরের মানুষ নন, কিছু মানুষ শহরের বাহির থেকে, কানেকটিকাট ও নিউ জার্সী থেকে কাজে আসবেন। করোনার আগে শহরে গড়ে ৭০ লাখ মানুষ কাজ করতেন।

গতকাল নিউইয়র্ক রাজ্যে নতুন সংক্রমণ: ১০১৮ জন, মৃত্যু: ৪২ জন; এই ধরণের সংখ্যা কিন্তু লকডাউন তোলার পক্ষে নয়।

নিউইয়র্ক শহরে প্রায় ৫ লাখ বাংগালী বসবাস করেন; করোনায় বেশ পরিমাণ বাংগালী প্রাণ হারায়েছেন; শুরুতে বাংগালীরা করোনা ভাইরাসের ভয়ংকর বিধ্বংসী ক্ষমতাকে অনুমান করতে ব্যর্থ হন। লকডাউনের ২ সপ্তাহ আগের থেকেই নিউইয়র্ক শহরে করোনার ভয়ংকর সংক্রমণ হয়েছিলো; এই সময়ে বাংগালীরা বাংগালী চা-দোকানগুলোতে, মসজিদে ও তথাকথিত মিটিং ও অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন; এতে বাংগালীদের মাঝে করোনা ছড়িয়ে পড়েছিলো। একই সাথে কম আয়ের কারণে বেশীরভাগ পরিবারগুলো সীমিত আয়তনের এপার্টমেন্ট ও ঘরে বেশী মানুষ বাস করেন, ইহাও সংক্রমণ বাড়িয়ে ষেয়। যাক, শেষের দেড়মাসে বাংগালীরা ভালো করেছেন, অনেক সতর্ক হয়েছেন।

বাংগালীরা অনেকই সিটিতে ও সিটির এসেনসিয়েল সার্ভিসে কাজ করছেন; আজকে তাদের সবাইকে কাজে যেতে হবে; এ ছাড়া বাংগালীদের একটা বড় অংশ ড্রাইভিংকে জীবিকা হিসেবে নিয়েছেন, এদের অনেকই হয়তো আজ থেকে কাজে যেতে পারেন। কিছু শিক্ষিত বাংগালী এই দেশের আসার পর, ট্রেনিং নিয়ে আইটি'তে চাকুরী পেয়েছেন, তাঁরা আরো বেশ কিছু সময় বাড়ী থেকে কাজ করতে পারবেন।

চলমান বিক্ষোভে আমেরিকার সবচেয়ে বড় মিছিলগুলো হয়েছে নিউইয়র্কে, এবং সেটা গতকালও ছিলো; এই বিক্ষোভে সংক্রমণ বেড়েছে। একটা শান্ত্বনার দিক হলো, এরা সবাই মোয়ামুটি কম বয়স্ক; শেষ ৩/৪ দিন অনেক বয়স্ক মানুষও বিক্ষোভে অংশ নিয়েছেন; ফলে, হঠাৎ করে সংক্রমণ বেড়ে যেতে পারে।

নিউইয়র্ক শহর ও রাজ্যের অর্থনীতি বেশ খারাপের দিকে চলে গেছে। নিউইয়র্ক শহরে করোনার ভয়ানক তান্ডবের জন্য নিউইয়র্কের গভর্ণরই দায়ী; মেয়র অবস্হা বুঝতে পেরে মার্চ মাসের ১ম দিন থেকেই লকডাউন করার পক্ষে ছিলেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×