somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্র ঘরের মেয়েরাই বেশী নির্যাতিত, দেশে আর্থ-সামাজিক ও প্রশাসনিক এনার্খী চলছে

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে নারী নির্যাতনে একটা প্যাটার্ণ আছে: নির্যাতীতারা (ধর্ষণ শব্দটা বেশী বিশ্রী) অপেক্ষকৃতভাবে দরিদ্র, অসহায় পরিবারের নারী, মেয়ে, বালিকা; যারা এদেরকে টার্গেট করে, তারা এদিকটা খেয়াল রাখে। আবার যারা এসবের বিচার আচার করার কথা, তারা এই শ্রেণীর মানুষদের নিয়ে বেশী মাথা ঘামাতে চাহে না; পুলিশও এদের জন্য অকারণ খাটতে চাহে না; পুলিশ ঘটনা জানার পর, নিজের থেকে কিছু করে না, এবং সব সময় বলে যে, কেহ তো এই ব্যাপারে কেইস করতে আসেনি, কেইস করতে এলে, তারা ব্যবস্হা নেবে।

দেশ চালাচ্ছেন নারীরা: শেখ হাসিনা, শিরীন আক্তার, মতিয়া চৌধুরী, দীপু মনি, শীপু মনি, রওশন মওশন, ইত্যাদিরা; এরা নারীদের ন্যুনতম অধিকারও রক্ষা করছে না; এরা জেনেশুনে সৌদীতে নারী পাঠাতে দিচ্ছে, নারীদের দুবাই ও মালয়েশিয়াতে পাচার করতে দিচ্ছে; এরা জানে না, সেখানে কি হচ্ছে? এরা যদি সেটা জেনে চুপ করে থাকে, এরা বস্তির একটা মেয়ে, বা নোয়াখালীর দরিদ্র পরিবারের একটা মেয়ের জন্য কিছু করবে বলে আপনার মনে হয়?

দেশে অরাজকতা চলছে; প্রতিটি এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আওয়ামী লীগের নেতাদের ক্যাডার আছে; এসব ক্যাডারদের কারো চাকুরী নেই; কিন্তু এদের আয় যেকোন চাকুরীজীবি থেকে বেশী; এরা চাদাবাজী, মাদক ব্যবসা, চোরাকারবাবী, ভুমিদস্যুতায় যুক্ত; দলের সব নেতার বাহিনী আছে, এরা নিজেরা মাদকে ডুবে থাকে; এরা থানা পুলিশ কাউকে পাত্তা দেয় না, উল্টো ওদের কিনে রাখে।

এগুলো কমপ্লেক্স সমস্যা, এক সময় নোয়াখালী, চট্টগ্রামের সাধারণ মানুষরা এদেরকে থামাতো, মাঝে মাঝে অভিযান চালিয়ে এলাকা পরিস্কার করতো; কিন্তু এখন বখাটে ক্যাডারেরা সাধারণ মানুষ থেকে বেশী শক্তিশালী; কারণ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, সবাই মাসলম্যান, সবার বাহিনী আছে; অনেকে ২/৩ শত ক্যাডার পোষে।

সব সময় ক্যাডারেরা যে নির্যাতন করছে তা নয়, দেশের এনার্খীর সুযোগ নিয়ে সমাজের দলহীন পশুরাও নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। দেশের আরেক অপরাধী হচ্ছে আরবী শিক্ষার কেন্দ্রগুলো; এগুলোতে গরীবের মেয়েদের আরবী, ধর্ম ইত্যাদি শিখাতে পাঠালে, সেখানকার মোল্লারা মেয়েদের উপর অত্যাচার চালায়; যৌনচর্চা যেন আরবী শিক্ষার অংশ, ইহা আলাদা সমস্যা। যাক, এগুলো আজকাল বড় সমস্যা।

শেখ হাসিনার পুলিশ, আদালত, প্রশাসন, ইত্যাদি মেয়েদের রক্ষার জন্য কোন ব্যবস্হা নিচ্ছে না; দরকার প্রতিরোধ, ঘটনা ঘটার জন্য অপেক্ষা না করে, আগের থেকে ব্যবস্হা নেয়ার, "প্রিভেনশান" দরকার।

সরকার যখন ব্যবস্হা নিচ্ছে না, ব্যবস্হা নিতে হবে আমাদের; পোষ্ট লিখে, কবিতা লিখে এগুলো কেহ থামাতে পারবে না; এগুলোর জন্য সংগঠিত হয়ে নোয়াখালী-চট্টগ্রাম ষ্টাইলে এ্যাকশনে যেতে হবে, এলাকা পরিস্কার করতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×