somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকা স্বাধীন হওয়ার পর, এই ১ম বার, নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটছে, যা নির্বাচনের ফলাফল নিয়ে মানুষের মনে অনিশ্চিতার সৃষ্টি করছে; তবে, আমেরিকান নির্বাচন কমিশন শক্ত, ফলাফল পেতে দেরী হলেও, সবকিছু ঠিক হয়ে যাবে।

নির্বাচনের ফলাফল পেতে দেরী হবে: করোনার কারণে, ডাকযোগে ভোট চলছে; এসব ব্যালট গণনা শুরু হবে ৩ই নভেম্বর রাতে রাজ্যের সব ভোট কেন্দ্র বন্ধ হলে; ইহাতে সময় লাগবে, এবং ট্রাম্প পরাজিত হলে, তার পক্ষ থেকে মামলা হবে; মামলা হলে, ব্যালট গণনার সময় তার পক্ষের আইনবিদরা উপস্হিত থাকবে। কোন কোন রাজ্যের ডাকযোগে ভোটের নিয়ম নিয়ে মামলা যাবে সুপ্রীম কোর্টে।

এই মহুর্তে আমেরিকান সুপ্রীম কোর্টে ৮ জন বিচারক আছেন, ৪ জন লিভারেল, ৪ জন রিপাবলিক দলের প্রতি কিছুটা অনুগত; ১ জন বিচারকের মৃত্যু হওয়ায় ১টা পদ খালী আছে; ট্রাম্প নিজের এক অনুসারীকে ওখানে নিযুক্ত করছে, এখন সেটার শুনানী চলছে; আগামী বৃহস্পতিবারে সিনেটের ভোটে উহার নিযুক্তি কনফার্ম হবে; সিনেটে ৫৩ জন রিপাবলিকান সিনেটর, ভোটে নতুন বিচারক নিযুক্তি পেয়ে যাবে। ভোটের মামলা সুপ্রীমকোর্টে গেলে, গণনা ইত্যাদি নিয়ে রায়গুলোতে গোলমাল হবে।

ডাকযোগে ভোট ছাড়াও, বেশীরভাগ রাজ্যে মানুষ এখন সশরীরে ভোট দিচ্ছে; অবস্হা দেখে মনে হচ্ছে, ভোটের ফাইনাল দিনের (নভেম্বর, ৩) আগে, শতকরা ৪৫ ভাগ, বা তার বেশী ভোট দেয়া হয়ে যাবে।

আজকে পরিস্হিতি যেভাবে আছে, ট্রাম্প পরাজিত হবে। করোনায় ট্রাম্পের অদক্ষতা ধরা পড়ার পর থেকে ট্রাম্প আমেরিকার নির্বাচন পেছনে নেয়ার চেষ্টা করেছিলো, সেটা কাজ না করায়, সে নির্বাচন ব্যবস্হার বিপক্ষে মিথ্যা প্রচারণা চালানোর শুরু করে; ইহা দুষ্ট সাদাদের মাঝে কাজ করেছে; আমেরিকায় অনেক সাদা এখনো ওবামা নিয়ে শকে আছে, কেন অসাদা ওবামা প্রেসিডেন্ট হয়েছিলো!

এই মহুর্তে, প্রায় ৫০ মিলিয়ন মানুষের কাজ নেই, এদের মাঝে ১০ মিলিয়নের মতো কাজ না করেও বেতন কিংবা আন-এমপ্লয়মেন্ট বেনেফিট পাচ্ছে; ইহা কতদিন চলবে, কেহ জানে না; কারণ, করোনা বাড়ছে ৩৬টি রাজ্যে।

ভোটের ফলাফল জানতে দেরী হলে, দেশে অরাজকতা দেখা দিবে; যাদের কাজ নেই, তাদের পক্ষে পরিবার চালানো বড় ধরণের সমস্যা হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×