somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষ বিজয়ের রাজনৈতিক অর্জনটা অনুধাবন করার সুযোগ পাননি।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ম বিজয় দিবসটি (১৬ই ডিসেম্বর, '৭১ সাল ) ছিলো বিনা আয়োজনে, মানুষের বিজয়ের আনন্দটা সীমাবদ্ধ ছিল পাকী বাহিনীকে পরাজিত করার মধ্যেই, এবং আজকেও পাকীদের পরাজয়ই মুল বিষয়, মানুষের রাজনৈতিক অর্জন এখনো বড় বিষয় নয়; অবশ্য, সেটাই ছিলো আসল মুক্তির দিন, ৯ মাসের যুদ্ধের পর পাকী বাহিনী পরাজিত, ত্রাসের সমাপ্তি, দেশ শত্রুমুক্ত, এক অসম যুদ্ধের অবসান, স্বাধীনতা প্রতিষ্ঠিত। ৯ মাসের অবরোধ, যুদ্ধ, হত্যা, নির্যাতন থেকে মানুষ ও দেশ মুক্ত হওয়ার সংবাদ ছিল এক বিশাল অর্জন। তবে, রাজনৈতিক অর্জনটা সাধারণ মানুষের কাছে ঠিক পরিস্কার ছিলো না; সেটাকে পরিস্কার করার জন্য আনুষ্টানিকভাবে কোন "বিজয় ভাষন" দেননি প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহবে। উনি ভারত থেকে দেরীতে ফিরেছিলেন, যথাসম্ভব ২২শে ডিসেম্বর; উনার ফেরার পর, দিনটিকে আনুষ্টানিকভাবে পালন করে, একটা 'বিজয় ভাষণ' দেয়ার দরকার ছিলো; সেই ভাষণে জনতাকে বিজয়ে তাঁদের ভুমিকার জন্য ধন্যবাদ দিয়ে, তাদের বিশাল অজর্ন, একটি স্বাধীনদেশ ও সেই দেশে তাঁদের অধিকার, দায়িত্ব নিয়ে ও জাতির ভবিষ্যত নিয়ে একটি আভাস দেয়ার দরকার ছিলো; কিন্তু সেটা সেইভাবে ঘটেনি।

শেখ সাহেবের ফিরে আসা ছিলো জাতির জীবনে আরেক বড় ঘটনা; প্রথম কয়েকদিন কেটে গেছে ইমোশানে; এরপর, দরকার ছিলো জাতির সাথে উনার রাজনৈতিক সেতু বন্ধন; সেটার হতে পারতো একটি বিজয় ভাষণের মধ্য দিয়ে, সেখানে জনতার বীরত্ব, ত্যাগ, বিশাল অবদানের স্বীকৃতি দিতে পারতেন রাষ্ট্রের পক্ষ থেকে শেখ সাহেব কিংবা তাজউদ্দিন সাহেব। কিন্তু সেটা ঘটেনি, শেখ সাহেব ও উনার চারিপাশের লোকজন সারাক্ষণ শেখ সাহেবর ভুমিকাকে এমন এক স্তরে নিয়ে গিয়েছিলো যে, মনে হচ্ছিল শেখ সাহেব একাই দেশ স্বাধীন করেছেন; সাধারণ মানুষ নিজেদের ভুমিকাই খুঁজে পাচ্ছিলেন না।

আজকেও অনেক লেখক, অনেক কবি, অনেক রাজনীতিবিদ বলেন, শেখ সাহেবের জন্ম না'হলে বাংলাদেশ স্বাধীন হতো না; এটা ইমোশানেল কথা, ইহা ২/১ বার বলে, শেখ সাহেবের ভুমিকাকে সন্মান করা ঠিক আছে; কিন্তু ইহাকে প্রতিষ্ঠিত করা ঠিক নয়; কারণ, ইহা সঠিক নয়, এবং ইহাতে সাধারণ মানুষের বিশাল ত্যাগ ও অবদান চাপা পড়ে যায়, মানুষ অসহায় দর্শকের ভুমিকায় চলে আসেন।

এখন বিজয় দিবস কিভাবে পালন করেন জাতি, কতটুকু তাঁদের অনুধাবন বুঝা মুশকিল; কারণ, দিবসটা সরকারের নিয়নত্রণে থাকে; দিবসটিকে পালনের সঠিক কোন ট্রেডিশন নেই। ৫০ বছর কেটে গেছে বিশৃংখলায়, মানুষের ত্যাগ, মানুষের অবদানের ঠিক স্বীকৃতি দেয়নি সরকারগুলো; সেই কারণে, মানুষের অধিকার ও দায়িত্বটা কখনো পরিস্কার হয়নি এই দেশে; বিজয়ের দিনটা মানুষকে নতুন করে উৎসাহিত করে তোলে না, মানুষের কথায় অপ্রাপ্তির কথাই বড় হয়ে উঠে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×