somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন লেখকদের লেখায় সামাজিক জীবনের প্রতিফলন ঘটছে না।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ায় আমাদের ভাষার গুরুত্ব বেড়েছে, বাংগালী জাতির মুখ উজ্বল হয়েছে; উনি একটা বইয়ের জন্য নোবেল পুরস্কার পাননি, উনি পুরস্কার পেয়েছেন উনার পুরো সাহিত্য ভান্ডারের জন্য, সাহিত্য-কর্মের জন্য; উনার সাহিত্যে ততকালীন সময়ের সমাজের প্রতিফলন ঘটেছিলো; সাহিত্য হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। রবী ঠাকুরের সময়টা ছিলো কলোনিয়েল সিষ্টেম; তিনি ততকালীন সময়ের রাজনীতি ও উহার প্রভাব নিয়ে তেমন লিখেননি; কিন্তু তিনি সেই সময়ের সমাজের কথা বলতে পেরেছিলেন।

বাংলা সাহিত্যে এখনো সমাজের সর্বস্তরের মানুষের জীবন আলেখ্য উঠে আসছে না; কারণ, সর্বস্তরের মানুষ এখনো শিক্ষার সুযোগ পাননি। আমাদের মুক্তিযুদ্ধের উপর বেশীভাগ বই লিখেছেন এমন মানুষজন, যাদের বেশীরভাগ যুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। গত বই মেলায় শেখ সাহবের উপর ২৮টি বই বের হয়েছিলো, এদের মাঝে অনেক লেখক শেখ সাহেবকে দেখেননি, এবং এসব লেখকদের অনেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই; শেখ সাহবের উপর ভালো বই লিখতে পারতেন মওলানা ভাসানী, কিংবা শেরে বাংলা ফজলুল হক সাহবে।

রবী ঠাকুর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, তখন পুরো বাংলা ভাষায় ৫০০০ বই ( টাইটেল ) ছিলো কিনা কে জানে; তবে, গত বছর বইমেলায় নতুন বই এসেছিলো ৫ হাজার। আমাদের শিক্ষার হার, শিক্ষার মান, বিশ্ব সাহিত্যে আমাদের অবদান, এসব কিছু মনে রাখলে, ১ বছরে নতুন ৫০০০ বই প্রকাশ কিন্তু বিশাল ব্যাপার। প্রকাশনার সাথে যুক্ত ব্যক্তিদের ছাড়া পেয়ে বাজারে নতুন ৫০০০ ভালো বই আসা আসলে মোটামুটি অসম্ভব। এসব বই প্রকাশের আগে, সঠিক প্রিভিউ ও পাঠকদের ফিডব্যাক নেয়া হয়নি বলে হচ্ছে; কারণ, পরে জানা গেছে যে, এইসব নতুন বইয়ের শতকরা ৯০ ভাগ ছিলো নীচু মানের।

আজকে ব্লগে একটা লেখা পড়লাম, লেখক খুশী যে, অসীম বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, উনাকেও সেই বিশাল সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, উনি সৃষ্টিকর্তার গুণগান করেছেন, ভালো! কিন্তু উনার পৃথিবীতে আগমণে আমি ২ জন মানুষকে দেখছি, উনার পিতামাতা; লেখক উনাদের কথা উল্লেখ করেননি; উনি থালিতে ভাত দেখেন না, আকাশের রংধনু দেখতে পান; আমরা রংধনুর গল্প পড়ছি, কিন্তু ভাত ও কৃষকের গল্প নেই।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×