somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পকে আবারো ইমপিচ করার সম্ভাবনা

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ট্রাম্পকে ১ বার ইমপিচ করা হয়েছিলো, কিন্তু পদ থেকে সরানো সম্ভব হয়নি; ইমপিচ করেছিলো কংগ্রেসের হাউস, হাউসে ডেমোক্রেটরা মেজোরিটি; পদ থেকে সরানোর দায়িত্ব ছিলো সিনেটের; সিনেটে রিপাবলিকান মেজোরিটি, উহারা ট্রাম্পকে সরায়নি। ইমপিচ করার কারণ ছিলো: ক্ষমতার অপব্যবহার ও বিচারে বাধা দেয়া; ব্যাপারটা শুরু হয়েছিলো ২০১৬ সালে আমেরিকান নির্বাচনে 'রাশিয়ার হস্তক্ষেপ'কে কেন্দ্র করে; আসলে, রাশিয়া ভালোভাবেই হস্তক্ষেপ করেছিলো সেই নির্বাচনে; এবং উহা ট্রাম্পের পক্ষে গিয়েছিল বড় স্কেলে।

রাশিয়া বিবিধভাবে হস্তক্ষেপ করেছিলো; তবে যেটি এটমবোমার মতো কাজ করেছিলো, সেটা হলো, হিলারী ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলে শতশত রাষ্ট্রীয় স্তরের ভুয়া ইমেইল পাঠানো। ইমেইল কেলেংকারীতে হিলারী মোটামুটি ভয়ংকর বেকুবীর পরিচয় দেয়, মিথ্যা কথা বলে। সে যদি সত্য কথা বলতো যে, তার ব্যক্তিগত ইমেইলে কিছু সরকারী ইমেইল এসেছিলো ভুলে ( কম্প্যুটারের লোকদের ভুলে ), তা'হলে তার কিছুই হতো না; কিন্তু যারা মিথ্যা কথা বলে, তারা অকারণেও মিথ্যা বলে, একদিন ধরা খেয়ে বসে থাকে।

এইবার, ইমপিচ করার কারণ হচ্ছে, ট্রাম্প উস্কানী দিয়ে তার বেকুব সাপোর্টারদের ওয়াশিংটন ডিসিতে এনেছে ও পার্লামেন্ট ভবন দখল করার জন্য উৎসাহিত করেছে, যাতে ৫ জন লোক প্রাণ হারায়েছে; এদের মাঝে একজন পুলিশও আছে।

এ'ছাড়া, ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান মনে করছে যে, আগামী ১১ দিন ট্রাম্প ক্ষমতায় থাকলে, সে আরো ভয়ংকর কোন অঘটন ঘটাতে পারে; তাই তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। সেটার জন্য আমেরিকান সংবিধানে একটা নিয়ম আছে, উহাকে ২৫তম এমেন্ডমেন্ট বলে: এই ধারাটি প্রয়োগ করতে পারে প্রেসিডেন্টের এডমিনিষ্ট্রেশন; এই ধারা প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যেতো; কিন্তু এডমিনিষ্ট্রেশনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট তা করছে না। ক্যাপিটেল ভবন যারা দখল করেছিলো, তারা কিন্তু ভাইস প্রেসিডেন্টকে খুঁজছিলো ফাঁসী দেয়ার জন্য; কারণ, দখলকারীরা মনে করেছিলো যে, ভাইস প্রেসিডেন্ট পেন্স, ট্রাম্পের কথা অনুসারে কাজ করেনি, বাইডেনের ভোটে জাল ভোট আছে বলে বিশ্বাস করেনি।

ইমপিচ করতে বেশ সময় লাগার কথা, ১১ দিন খুবই অল্প সময়; যদি ১১ দিনে ইমপিচের কাজ শেষ না'ও হয়, তবুও হয়তো ইমপিচের দিকে যেতে পারে। এবার যদি ইমপিচ হয়ে ট্রাম্প পদচ্যুত হয়, সে আর আমেরিকার কোন নির্বাচনে অংশ নিতে পারবে না; ডেমোক্রেটরা এটা চাইছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×