somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ধর্মের ১টি অপধারণার রাষ্ট্রীয় প্রয়োগ

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিনাজপুরের ফুলবাড়ির আয়েশা সিদ্দিকার এজুকেশানেল কোয়ালিফিকেশন, ফাজিল পাস; বাংলাদেশে, এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একজন নারী কি কি পেশায় চাকুরী পেতে পারেন? আসলে, পুরুষ হলে মোয়াজ্জিন, ইমাম, কিংবা মক্তবে পড়াতে পারতেন; গড় জীবনযাত্রার জন্য নগণ্য আয়; কিন্তু বাংলাদেশে নারীদের জন্য এসব পেশায় সামান্য বেতনের চাকুরীও নেই, নারী হলে ইসলাম তাঁদেরকে এসব করতে দেয় না; আমেরিকায় ২/৪ জন নারী ইমাম আছেন।

আয়েশা সিদ্দিকা নতুন করে পড়ালেখা করে হোমিওপ্যাথি ডাক্তার হয়েছেন; এরপর, উনি নিজের ইসলামী শিক্ষাকে কাজে লাগায়ে কাজী হওয়ার চেষ্টা করেছেন, এখানে আবার ইসলাম বাধা হয়ে দাঁড়িয়েছে; বলা হচ্ছে, বিয়ে একটি পবিত্র কাজ, নারী বিয়ে পড়াতে পারবেন না, কারণ হচ্ছে, নারী নাকি কিছু সময় "অপবিত্র" থাকেন! একজন নারী কি কারণে অপবিত্র থাকবেন?

একজন মানুষ অপরিস্কার থাকতে পারেন, কিন্তু "অপবিত্র" থাকতে পারেন না; মনে হয়, নারীদের মাসিকের সময়টাকে বেদুইনরা মনে করতো "অপবিত্র" সময়; কারণ, বেদুইনরা বরাবরই অশিক্ষিত ছিলো; নারীদের মাসিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া, যা মানবদেহের অন্যসব প্রক্রিয়ার মতোই।

নারীদের এই ফিলিজিওলজিক্যাল প্রক্রিটাই মানব সমাজের সৃষ্টির মুল ফিজিওলোজিক্যাল প্রক্রিয়া, ইহা কেন অপবিত্র হবে? বেকুব বেদুইনদের অনুসারী হচ্ছে আমাদের কোর্টের বেকুব জর্জ সাহেব।

বাংলাদেশের মানুষ কম-শিক্ষিত, তারা নারীদেরকে অধিকার না দেয়ার পক্ষে অনেকটা; এমন কি রাষ্ট্রও এখানে আয়েশার অধিকার হরণ করছে ধর্মের দোহাই দিয়ে; আশেয়া দেশের কোর্টে গিয়ে পরাজিত হয়েছেন, কোর্ট বলছে যে, বিয়ে হলো পবিত্র বিষয়, যেহেতু নারীরা কোন এক সময়ে "অপবিত্র" থাকেন, তাঁরা কাজী হিসেবে কাজ করতে পারবেন না, রাষ্ট্র্র একজন নাগরিকের অধিকার খর্ব করছে ইসলাম ধর্মের নামে; ইসলামে, ততকালীন বেদুইনদের অনেক প্রথা সংযোজিত হয়েছে, সেগুলো ভুল ছিলো; সেই ভুলের জন্য আজকে একজন বাংলাদেশী নাগরিক নিজের অধিকার হারাচ্ছেন।

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×