
ধর্মীয় ইহুদীরা দাবী করে যে, আল্লাহ ইহুদীদের পুর্ব পুরুষদের যেরুসালেমর চারিদিকে (ইসরায়েল ) ভুমি দেয়ার কথা প্রমিজ করেছিলেন! আপনার বিশ্বাস হয়? আমার হয় না। তারা বলে, তারা আল্লাহের মনোনীত জাতি, সেইজন্য আল্লাহ তাদেরকে মিশরের ক্রীতদাসের জীবন থেকে মুক্তি দিয়েছেন ও এরপর, আরবের মরুভুমিতে আকাশ থেকে খাবার (সুজির মতো খাবার ) ফেলে বাঁচিয়ে রেখেছিলেন ৪০ বছর ধরে! আপনি বিশ্বাস করেন? আমার বিশ্বাস হয় না; এগুলো রূপকাহিনী। তারা বলে, তাদের ধর্ম হচ্ছে, আল্লাহের মনোনীত ধর্ম; আপনি বিশ্বাস করেন?
এখন শতকরা হারে ইহুদীরা যে, সবচেয়ে বেশী ধনী, তারা যে, শতকরা হারে বেশী শিক্ষিত ও শতকরা হারে বেশী বুদ্ধিমান, ইহাতে আমার সন্দেহ নেই; আমি তাদের পাড়ায় বসবাস করছি প্রায় ১৭ বছর। নিউইয়র্ক এক সময় বেশ ভয়ংকর শহর ছিলো, চুরি ডাকাতী ও চিনতাই হতো প্রচুর; ইহুদী এলাকায় ইহা হতো না; কারণ, তাদের নিজস্ব সিকিউরিটি আছে; সেইজন্য আমি ইহুদী এলাকায় উঠেছিলাম।
ধর্ম নিরপেক্ষ ইহুদীরা এগুলো বলে না; কিন্তু তারা এগুলোর বিরোধীতা করে না; ফলে, এগুলো নিয়ে তাদের মাঝে কোন সাংঘর্য হয় না। ইহুদীদের ধর্মীয় ব্যাপারে বেশ কঠিন নিয়ম কানুন চালু আছে; কেহ ধর্মীয় ব্যাপারে লিখলে, উহা তার নিজস্ব টেম্পলের "রাবাই"কে জানিয়ে প্রকাশ করতে হবে।
ইহুদীদের মাদ্রাসা আছে, তারা ইহাকে মিদ্রাসা বলে; মিদ্রাসার বড় সংস্করণ হচ্ছে "ইয়াসিভা", ইয়াসিভাতে ধর্ম শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা অবধি আছে। ইয়াসিভাতে বিভিন্ন লেভেলে ধর্ম পড়ানো হয়; কোন ছাত্র কোন লেভেল অবধি ধর্ম পড়বে, সেটা ছাত্র ও পরিবারের উপর নির্ভর করে; এরপর তারা উচ্চশিক্ষায় যোগদান করে। অনেকে আগে উচ্চশিক্ষা নেয়, তারপর ইয়াসিভাতে ধর্ম শিখতে আসে।
ইহুদী ধর্মে শিয়া, সুন্নী, ওয়াহাবী ও আহমেদিয়ার মতো ভাগ নেই; তবে, তারাও ৪/৫ সেক্টে বিভক্ত; এই বিভক্তিগুলো এসেছে তাদের "রাবাই"দের থেকে। ইহুদীরা সারা বিশ্ব ছড়িয়ে থাকার ফলে, বিভিন্ন দেশের সংস্কৃতি তদের উপর প্রভাব ফেলেছে; ফলে, ধর্ম পালনের জন্য তারা তাদের রাবাইদের উপর বিশ্বাস রেখে এসেছে। রাশিয়ান রাবাই, আমেরিকান রাবাই, ফরাসী ও ইথিওপিয়ার রাবাইরা নিজ নিজ এলাকার ঐতিহ্য যোগ করেছে ধর্ম পালনে; তাদের জন্য ইহা বৈচিত্র মাত্র; সেইদিকটা সমস্যার সৃষ্টি করেনি। কিন্তু উহারা যখন নিজদেরকে মনোনীত বলে, তখন বিশ্বাস হয় না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




