
ঢাকা কিংবা বোম্বেতে জন্ম নিলে, শতকরা ৪ ভাগ সম্ভাবনা আছে, শিশুটি বস্তিতে জন্ম নিতে পারে; বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, জাপান, ইসরায়েল কিংবা সুইডেনে জন্ম নিলে শিশু কিছুতেই নিজকে বস্তিতে খুঁজে পাবার সম্ভাবনা নেই; আমেরিকায় জন্ম নিলে, শতকরা ৩/৪ ভাগ সম্ভাবনা আছে শিশুটি গেটোতে জন্ম নিতে পারে, গাজায় জন্ম নিলে সে ১০০ ভাগ রিফিউজি ক্যাম্পে আছে।
শিশুর জন্মগত অবস্হান কোনভাবে শিশুর উপর নির্ভের করে না; উহা নির্ভার করে মায়ের অবস্হানের উপর, কিংবা রাষ্ট্রের অবস্হানের উপর। সুইডেন, ইসরায়েল, জাপানে জন্ম নেয়ার আগে রাষ্ট্র শিশুর তত্বাবধান করার শুরু করে; ফলে, শিশুর জন্ম বস্তিতে হওয়ার সম্ভাবনা নেই; আমেরিকা জানে, বাচ্চা কোথায় যাবে; তবে, কোনভাবে কোন ব্যবস্হা নেয় না; বাংলাদেশ, ইয়েমেন, কিংবা ভারত সরকার শিশু জন্ম নেয়ার পরেই জানে, কিংবা অনেকদিন অবধি জানে না।
বস্তিতে জন্ম নেয়া কেহ সামুতে ব্লগিং করার সুযোগ পেয়েছিলেন বলে আমার মনে হয় না; তারপরও, একমাত্র নুরু সাহেবকে আমি প্রশ্ন করতে পারবো, উনি কি বস্তিতে সোনার চামচ মুখে জন্মছিলেন কিনা; নাকি বাংলার ভেনিসে কোন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিেলন?
অনেক বাংগালীর জন্ম বস্তিতে হলেও, মৃত্যুর পর উনারা বস্তির মতো ভয়ংকর যায়গায় আর যাবেন না, তাঁরা সোজাসুজি বেহেশতে কিংবা দোযখে চলে যাবেন; কিন্তু আমাদের জন্য যারা সব সময় বন্ধুত্বের হাত বাড়ায়ে দিয়েছেন, সেসব জাপানী ও কানাডিয়ান, সুইডিস সবাই দোযখে চলে যাবেন; ওরা পৃথিবীতে বেশী সুখে ছিলো, তাই তাদের এই অবস্হা!
শিশুর জন্ম যাতে বস্তিতে না হয়, সেটার ব্যবস্হা কি রাষ্ট্র করতে সক্ষম, রাস্ট্রের হাতে কি অত সম্পদ আছে? সোভিয়েত ইউনয়ন কিভাবে সেটা করতে সক্ষম হয়েছিলো? ইসরায়েল, সুইডেন, জাপান কিভাবে কি করেছে যে, শিশু বস্তিতে জন্মায় না; ইহা কি বাংগালী মগজে ঢুকবে?
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




