
***** কমেন্ট ব্যানে আছি, ভালো পোষ্টগুলোতে কমেন্ট করতে পারবো না কিছুদিন
এ'যাবত সংক্রমণ: ১ কোটী ৭০ লাখ; মৃত্যু: প্রায় ২ লাখ; গতকাল ১ দিনের সংক্রমণ: সাড়ে ৩ লাখ
ভারতে অক্সিজেনের অভাব দেখে দিয়েছে ভয়ংকরভাবে; ছোটখাট হাসপাতালগুলো করোনা রোগীর জন্য প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পাচ্ছে না গত কয়েকদিন; সমস্যা কোথায়? ভারতে ঠিক বাংলাদেশের মতো ৮০০০ টাকার অক্সিজেন সিলিন্ডার হঠাৎ করে ৩০,০০০ টাকায় বিক্রয় হয় না এখনো।
ভারতের ম্যানুফেকচারিং ক্যাপাসিটি বিশাল হওয়ার কথা; সরকার যদি সঠিক সময়ে প্ল্যান করতো, ভারতের মতো দেশে অক্সিজেনের অভাব হওয়ার কথা নয়; বিজেপি সরকার করোনার জন্য কখনো সঠিকভাবে প্রস্তুতি নেয়নি; সরকারী দল করোনা নিয়ে চিন্তিত ছিলো না; তাদের ধর্মীয় মনোভাব তাদেরকে বাস্তবতা থেকে দুরে রেখেছে।
বিবিসি রাজেশ্বরী দেবী নামের ৫৮ বছর বয়সী একজন নারীর করুণ মৃত্যুর কাহিনী ছাপায়েছে; করোনা টেষ্টের রিপোর্ট পেতে দেরী হওয়ায় দেবীকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করানো হয়নি; ডাক্তারেরা দেবীর সিম্পটম থেকে জানতো যে, সে করোনায় ভুগছে; কিন্তু লালফিতা এখানে বাধা হয়ে দাঁড়ায়। এরপর, সে যেই হাসপাতালে ছিলো, সেখানে অক্সিজেনের অভাব দেখা দেয়; দরকার ছিলো, অক্সিজেন সাল্লাই-সহ এ্যামবুলেন্সকে করে তাকে নিটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া; কিন্তু এ্যামবুলেন্স নেই; পরিবার অপেক্ষা করে হতাশ হয়ে গাড়ীতে নিয়ে রওয়ানা হয়; বড় হাসপাতালের ইমারজেন্সী রুমে নিয়ে যাওয়ার পরপরই দেবীর মৃত্যু হয়।
এশিয়ায় ম্যানুফেকচারিং'এ, ভারত চীন ও জাপানের পরেই আছে; এরা চাইলে, ২/১ দিনের মাঝেই বিবিধ গ্যাস ও কেমিক্যাল ম্যানুফেকচারিং'এ অক্সিজেন তৈরি করতে পারার কথা; কিন্তু তা করতে পারেনি; ধর্মীয় মনোভাবের লোকজন সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এরা দ্বিধায় ভোগে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




