
***** কমেন্ট ব্যানে আছি, আপনাদের পোষ্টে কমেন্ট করতে পারবো না কিছুদিন
আধুনিক অর্থনীতি ও রাজনীতিতে ভারত বরাবরই ভালো করে আসছিলো এশিয়ায়; কিন্তু করোনার ২য় ঢেউ'এ ভারত লন্ডভন্ড হয়ে গেছে; এর পেছেনে কারন কি? কারণ হচ্ছে, বিজেপি'র অপ্রয়োজনীয় হিন্দু-মৌলবাদ।
যাদের জীবনের সবকিছুতে ধর্মের প্রাধান্য থাকে, তারা কখনো আধুনিক আচরণ করে না; ফলে, তারা সময়োপযোগী আধুনিক ও সঠিক সিদ্ধাত নিতে পারেনা। তাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি জুড়ে ধর্মের প্রভাব পড়ে।
ভারত বড় দেশ, অনেক মানুষ, সেখানে করোনার অনেক ধরণের মিউটেশান সম্ভব; এবং সেটাই ঘটছে; মনে হচ্ছে, অতিসংক্রামক ও ভয়ংকর কিছু ভ্যারিয়েন্ট ছড়ায়ে পড়েছে ভারতে, যা কিছুদিনের মাঝে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের স্বাস্হ্য ব্যবস্হা, ডাক্তারের সংখ্যা, মাথাপিছু হাসপাতালের সীট, টিকা উৎপাদন, ম্যানুফেকচারিং ব্যবস্হা, দক্ষ ব্যুরোক্রেসী থাকা সত্বেও করোনার ২য় ঢেউ কিভাবে জাতিকে এভাবে লন্ডভন্ড করছে?
সরকার, ব্যুরোক্রেসী ও দলের মৌলবাদী আচরণ ভারতকে পেছনে টানছে। আসলে, হিন্দুধর্ম এত বেশী ফ্লেক্সিবল যে, ইহাতে মৌলবাদীতা যোগ করাও একটা কঠিন ব্যাপার! এই ধর্মের মৌলবাদীতা ধর্মের তত্ব কিংবা ধর্ম পালন নিয়ে নয়, এদের মৌলবাদীতা হচ্ছে সম্পুর্ণ হিন্দু অধ্যুষিত দেশ গঠন ও উপরের বর্ণগুলোর প্রভুত্ব। বিজেপি'র মৌলবাদীতা ভারতের ক্যাপিটেলিজমের জন্য খুবই সহায়ক ফ্যাক্টর, নিম্ন-বর্ণের মানুষরা উচ্চ-বর্ণের লোকদের জন্য কাজ করে যাবে ধর্মের অংশ হিসেবে; উঁচু বর্ণের সমান অধিকার চাওয়া ধর্মের অবমাননা।
ভারতের জনসংখ্যানুসারে তারা টিকা উৎপাদন ও টিকা দেয়ার প্রোগ্রাম নেয়নি, কার্যকর করেনি; দেশের জনসংখ্যার শতকরা ২ ভাগ মাত্র টিকা নিয়েছে। ভারতের কয়েকটি ফার্মা জায়েন্ট টিকা ম্যানুফেকচারিং করার ক্ষমতা রাখে; কিন্তু সরকার দরকারী পদক্ষেপ নেয়নি। ভারতের মতো দেশে অক্সিজেনের অভাব হওয়া সত্যি বিস্ময়কর; তারা চাইলে, ৪/৫ ঘন্টার মাঝে চীন থেকে অক্ষিজেন নিয়ে আসতে পারতো জরুরী ভিত্তিতে, কিন্তু বিজেপি'র মৌলবাদীরা চীনের কাছে কিছু চাইবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




