
ব্লগার রাজিব নুর নিজের পরিবারের সদস্যদের সামুর ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন; উনার লেখায় পরিবারের অনেক কিছু উঠে আসে সব সময়। উনার স্ত্রী সুরভীকে সব ব্লগারই চেনেন; উনাদের ২ কন্যা: পরী ও নুরী; নুরীর জন্ম গত ডিসেম্বরে; রাজিব নুর আজকাল ছোট একটা সিরিজ লিখছেন,"প্রিয় কন্যা আমার", কন্যাকে নিয়ে একজন বাবার ভাবনাচিন্তা; সিরিজটি বেশ পপুলার।
রাজিবের বাবার মৃত্যু হয়েছে সম্প্রতি; রাজিবের মা এখন পরিবারের গার্ডিয়ান; রাজিবের চাকুরী নেই, করোনার সময়ে উনার চাকুরী চলে গেছে; উনার মা এখন উনার টাকশাল। উনার স্ত্রী ও ২ ভাইয়ের বউয়েরা সংসার দেখেন, রাজিবের মা'কে এখন সংসারের কাককর্ম নিয়ে ভাবতে হয় না, এটা খুবই ভালো দিক এই পরিবারের।
রাজিবের বাবার সাথে রাজিবের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো, রাজিব ও বাবার সম্পর্ক খুবই সহজ ছিলো। রাজিব তাঁর দাদী সম্পর্কেও লিখেছেন; তিনি পারিবারিক ব্যবসা কন্ট্রোল করতেন; রাজিবের দাদা কম বয়সে দৃষ্টিশক্তি হারায়ে ফেলার পর দাদী সবকিছু ম্যানেজ করতেন। রাজিবের শ্বশুরকেও ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন রাজিব; উনি ট্রেড ইউনিয়ন ( বাম রাজনীতি) করতেন; রাজিবের শ্বশুরের কিছু লেখা রাজিব ব্লগে প্রকাশ করছেন।
রাজিবের ছোট ভাইয়ের বিয়ে হওয়ার কথাছিলো, মনে হয়, হয়ে গেছে। রাজিবের পরিবারের একটা দিক, এরা প্রয়োজনের তুলনায় বেশী খাওয়া দাওয়া করেন বলে আমার মনে হয়; সব ধরণের উৎসব পালন করে থেকেন তাঁরা, এবং ভালো ও বেশী খাবার দাবার পরিবেশন করা হয় সব সময়। আমার মনে হয়, বেশ পরিমাণ অপচয় হয়ে থাকে; রাজিব ঘরের খাবার ফেলে বাহিরের খাবার খেয়ে থাকেন অনেক সময়।
রাজিবদের ছাদে বিবিধ ফল ও ফুলের বাগান আছে; রাজিব সেগুলোর অনেক ছবি দিয়ে থাকেন প্রায় সময়। এক সময় রাজিব নিজের প্রতি পোষ্টেই নিজের ছবি দিতেন; ইহা নিয়ে তিনি একবার জেনারেল হয়েছিলেন!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




