
ভারতের মানুষ বিশ্ব ব্যাপী কাজ করে, ইহা করোনার সময়ের জন্য রিস্কি ব্যাপার; তাদের করোনা পরিস্হিতি ও অন্য দেশেগুলোতে টিকা সরবরাহ বন্ধ করাটা বিশ্বে বড় ধরণের সমস্যার সৃষ্টি করেছে। COVAX, Gavi টিকা উৎপাদনের জন্য ভারতের উপর বেশী নির্ভরশীল হয়ে ভুল করেছে, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশের টিকা প্রোগ্রাম থেমে গেছে সাময়িকভাবে; অনেক জাতি ভারতের কারণে ভুগছে।
ভারতের সিরাম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টিকা ম্যানুফেকচারিং কর্পোরেশন; সিরামের চীফ, আদর পুনেওয়ালা COVAX ও Gavi'কে জানিয়েছে, ভারতের বর্তমান পরিস্হিতির কারণে সিরাম বেশ কিছু সময় টিকা সরবরাহ করতে পারবে না, সরকার হস্তক্ষেপ করেছে! বুঝা যাচ্ছে, মোদীর সরকার আগে যেই হারে টিকা দিয়েছিলো উহা সঠিক নয়; ডাটা অনুসারে উহা মোটেই সঠিক নয়, এখন অবধি ভারতের ২% মানুষ ২ডোজ টিকা পেয়েছে মাত্র। মোদীর সরকার সিরামের টিকা স্হানীয় ব্যবহারের জন্য আটকে দিয়েছে।
সস্তার কারণে, COVAX, Gavi ও WHO সিরাম ইনষ্টিটিউট ব্যতিত, ভারতের আরো ৬টি ম্যানুফেকচারিং কোম্পানীকে ( Bharat Biotech, Serum Institute, Zydus Cadila, Panacea Biotec, Indian Immunologicals, Mynvax, Biological E ), ভারতের নিজস্ব টিকা, রাশিয়ান টিকা ও Novavax কোম্পানীর টিকা উৎপাদনের ভার দিয়েছে; এদের টিকার একাংশ ভারতে ও বাকী অংশ Gavi ও WHO'এর মাধ্যমে বিশ্বের ৭০টি দেশে দেয়ার ক্থা; বাংলাদেশও ভুক্তভোগীদের লিষ্টে আছে।
এদিকে ১৩ দিনেও ভারতের করোনা পরিস্হিতির তেমন উন্নতি হয়নি; ডাটা অনুসারে, ভারতের দৈনিক অক্সিজেন প্রস্তুতি ক্ষমতা এখনো দৈনিক দরকারী পরিমাণের চেয়ে বেশী; কিন্তু সরকার ইহার সমন্ময় করতে পারেনি, গতকালও কয়েকটি হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে এবং সরকারী ও বেসরকারী সব হাসপাতাল নতুন রোগী নেয়া বন্ধ রেখেছে। বিশ্ব শংকিত, ভারতীয় ভাইরাস শীঘ্রই অনেক দেশে ধরা পড়বে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




