
২/৩ দিন আগে, কিছু উগ্রপন্হী ইসরায়েলী নাগরিক জেরুসালেমের ছোট একটি রাস্তায় উত্তেজনার সৃষ্টি করেছিলো; তাতে জেরুসালেমের কিছু ফিলিস্তিনী জড়িয়ে পড়ে; পরে পুলিশ আসে, সেটা গত কয়েকদিনে খারাপ আকার ধারণ করেছে, এখন জেরুসালেমে চার'শ জনের বেশী ফিলিস্তিনী আহত; শীঘ্রই উহা বন্ধ না হলে, জেরুসালেমে কিছু ফিলিস্তিনী প্রাণ হারাবে।
এদিকে জেরুসালেমের ঘটনাকে কেন্দ্র করে গাজাতে ৬৬ জন ফিলিস্তিনীর প্রাণ গেছে ইসরায়েলী বিমান আক্রমনে। এই ৬৬ জনের মাঝে হয়তো কেহই ইসরায়েলের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয়নি; কিন্তু তাদেরকে প্রান দিতে হলো; এটা হচ্ছে ফিলিস্তিনীদের পাগলামীর মুল্য।
জেরুসালেমের ঘটনার শুরুটা বিবিসি দেখায়েছে: এক রাস্তার একপাশে ফিলিস্তিনীরা ইফতার করছে, এই পাশে ফিলিস্তিনীরা বাস করে; রাস্তার অন্য পাশের ঘরগুলো ইহুদীদের; রাস্তাটা ৫/৭ গজ প্রশস্ত। রাস্তার উল্টোপাশে বেশ কিছু পরিমাণ ধর্মীয় উগ্র ইসরায়েলী জমায়েত হয়েছে, সেখানে একজন দুষ্ট এমপি আসার কথা; এমপি সেখানে বক্তৃতা দেবে, বক্তৃতা শেষে একটা মিছিল হওয়ার কথা।
যেই মিছিলটা হওয়ার কথা উহা ফিলিস্তিনীদের মনোকষ্টের মিছিল, ১৯৬৭ সালে ইসরায়েলী বাহিনীর পুর্ব জেরুসালেম দখলের স্মরণে, ইহুদীদের বিজয়ের মিছিল, ফিলিস্তিনীদের পরাজয়ের কষ্টকে উসকিয়ে দেয়ার মিছিল। এমপি আসার আগেই, ইফটার পার্টির লোকদের সাথে সমবেত ইহিদীদের কথা কাটাকাটি হয়ে, চেয়ার মারামারি শুরু হয়; ইহুদীদের ঘর থেকে পিস্তলের গুলি ছোঁড়া হয়।
আমি ইফতার পার্টিটা দেখেছি, বিবিসি পুরোটা লাইফ দেখায়েছে; ফিলিস্তিনীদের পক্ষে ভুল সিদ্ধান্ত ছিলো, এই দিনে, এই যায়গায়, খোলা রাস্তার উপর ইফতার পার্টি করা ছিলো ভুল। পিএলও এই ধরণের মিছিলের ব্যাপারটা জানে; তাদের দরকার ছিলো, এই দিনে যেন ফিলিস্তিনীরা হতাশ হয়ে ভুল কাজ না করে, সেজন্য ব্যবস্হা নেয়া।
ইসরায়েলের বেশীর ভাগ মানুষ ও সরকার ও এই ধরণের মিছিল ফিলিস্তিন এলাকায় চাহে না; কিন্তু কিছু ইসরায়েলী আছে, যারা এই ধরণের কাজ করে বেড়ায়; সাধারণত পুলিশ এদের থামায়; কিন্তু ইসরায়েলী পুলিশ ইসরায়েলী নাগরিকদের রক্ষায় সব সময় ফিলিস্তিনীদের বিপক্ষে অবস্হান নেয়, এটা সবার জানা আছে।
জেরুসালেমের আহত ফিলিস্তিনীদের পক্ষে গাজা থেকে ২০০/৩০০ রকেট ছাড়া হয়েছে ইসরায়েলের ভেতরে ও জেরুসালেমকে লক্ষ্য করে; এতে ৬ জন ইসরায়েলী প্রাণ হারায়েছে ও ১৩ জন আহত হয়েছে; ইসরায়েলী বিমান বাহিনী গাজা আক্রমণ করেছে, ৬৬ জনের প্রাণ গেছে; কমপক্ষে ১২০ জন পংগু হয়ে যাবে; এই হলো ফিলিস্তিনী মাথা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২১ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




