somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসী বাংগালী ব্লগারদের কাছে বাংলাদেশকে কেমন লাগছে?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে, আমেরিকা ও কানাডার ১৫/২০ জনের মতো একটিভ ব্লগার আছেন; লন্ডনের আছেন ৩ জনের বেশী, জার্মানির ২ জনের লেখা প্রায় সময় পড়ছি; আরব দেশগুলো থেকে বেশ কয়েকজন ব্লগিং করছেন; মালয়েশিয়া, কোরিয়া ও অষ্ট্রেলিয়ার ৪ জনের লেখার সাথে আমি পরিচিত। আমার জানতে ইচ্ছে করে, আপনারা যেসব দেশে আছেন, সেই সব দেশের মানুষের জীবনযাত্রা, মানুষের আচরণ, অর্থনীিতি,সমাজ, সংস্কৃতি বুঝার পর, এখন নিজ মাতৃভুমির সামগ্রিক অবস্হা কেমন লাগছে? বিশেষ করে, করোনার এই সময়টাতে আমাদের জাতির (সরকার ও জনগণ ) আচরণ দেখে, জাতি সম্পর্কে আপনাদের ধারণা কি?

আমরা দেশের ব্লগারদের সাথে দীর্ঘদিন পাশাপাশি ব্লগিং করছি; তাঁরাও সাহিত্য রচনা করছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, সমসাময়িক ঘটনা নিয়ে লিখছেন; তাঁরা দেশে অবস্হান করার কারণে অনেক কিছুই স্বচক্ষে দেখছেন, অনুধাবন করছেন, দেশের বাতাসে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন, তাঁরা দেশের অংশ। আমরা বিদেশ থেকে যতটুকু জানতে পারছি ও দেশ নিয়ে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে, তার আলোকে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্হা, ইত্যাদির উপর লিখছি, সমসাময়িক ঘটনাকে তুলে ধরার চেষ্টা করছি। যেসব ব্লগারের স্বশরীরে দেশে অবস্হান করে লিখছেন, তাঁদের লেখা, ভাবনা, ধারণা ইত্যাদি আপনাদের কাছে কেমন লাগছে?

আমার ধারণা, বেশীর ভাগ বাংগালী নিজ দেশের চেয়ে আমেরিকা, কানাডা, বৃটেন, অষ্ট্রেলিয়া, রাশিয়া, চীন, আফগানিস্তান সম্পর্কে বেশী জানেন, বেশী খবর রাখেন, তাঁরা নিজ দেশ সম্পর্কে খুব একটা সুক্ষ্ম সঠিক জ্ঞান রাখেন না। তাঁরা দেশের আলোবাতাসে বাস করেও দেশ সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু লিখতে ও বলতে পারেন না; কারণ, তাঁদের ভাবনার জগৎটাই পশ্চিমের মাপে বেশ দুর্বল। তাঁরা নিজদেশের মুল সমস্যাগুলো ঠিক মতো অনুধাবন করতে পারেন না, নিজ জাতির আয়, উন্নতি সঠিকভাবে মাপতে জানেন না, তাঁরা সরকার ও মানুষের সম্পর্ককে ঠিক মতো সংজ্ঞায়িত করতে পারেন না; বরং তাঁদেরকে আমার কাছে মনে হয়, উনারা নিজ দেশে প্রবাসী।

আমি নিজের মতামত কিছুটা ব্যক্ত করলাম; আমি যেই দেশে থাকি, এই দেশ সম্পর্কে বিশ্বের বিবিধ জাতির বিবিধ মনোভাব; তবে, এই দেশ সম্পর্কে বাংগালী জাতির মনোভাব খুবই চরম ধরণের ও অনেকটা বাস্তবতাহীন। আপনারা যারা পুর্ব এশিয়া, আরব ও অষ্ট্রেলিয়ায় আছেন, তাঁরা ইউরোপ, আমেরিকা ও বাংলাদেশের মানুষ সম্পর্কে কি ভাবছেন! সেই সাথে বাংলাদেশে বসবাসকারী ব্লগারদের লেখাতে দেশের কথা কতটুকু সঠিকভাবে উঠে আসে বলে মনে করেন?


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
২৮টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×