somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাঁদের লেখা দুর্বল, তাঁরা আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ সকালে ব্লগে এসে একটা গল্প পড়লাম, গল্পটার প্লটটা এত দুর্বল যে, এই ধরণের গল্প ব্লগে প্রকাশ করতে ভালো লাগার কথা নয়; কমেন্ট করলাম, "দুর্বল প্লট"; কমেন্ট প্রকাশিত হয়নি, মেসেজ এলো, "sorry,you are not allowed to comment in this blog"; এই মেসেজটা আমি যতবারই পাই, ইহাকে ভুল বুঝি; আমি মনে করি যে, এডমিন আমাকে কমেন্ট-ব্যান করেছেন! এই অবস্হা হলে, আমি তাড়াতাড়ি ব্লগার নুরু সাহেব, কিংবা রাজিব নুরের পোষ্টে গিয়ে একটা অকারণ কমেন্ট করে বুঝতে চাই যে, এডমিন আমাকে ব্যান করলেন, নাকি বর্তমান পোষ্টের লেখক আমাকে ব্যান করলেন। বর্তমান পোষ্টের লেখক কমেন্ট-ব্যান করলে মন খুব একটা খারাপ হয় না; আমি জানি কা'রা আমাকে কমেন্ট-ব্যান করবেন!

মনে হচ্ছে, ব্লগে একটা সময় আসবে, আমি হয়তো মাত্র ৫/১০টা পোষ্টে কমেন্ট করতে পারবো! আমার কমেন্টকে এত ভয় কেন? আমি ব্লগিং ও ব্লগারদের ভালোবাসি, ভালো কমেন্ট করি,সমস্যা কোথায়? আমি যদি খারাপ কমেন্ট করি, এডমিন উহা সরায়ে দিয়ে আমাকে জেনারেল করবেন, কমেন্ট-ব্যান করবেন, সাসপেন্ড করবেন, ব্লগারকে কিছু করতে হবে না, এগুলো কমনসেন্স।

সামুতে ব্লগার কমে গেছে, লেখার অবস্হাও ভালো নয়; যাঁরা গল্প, কবিতায় মোটামুটি ভালো করছিলেন, ব্লগার ড: এম আলী, ব্লগার ফাহমিদা বারী, ব্লগার জাহিদ অনিক, নীলপরী ও আরো অনেকই অনিয়মিত হয়ে গেছেন। তাঁদের লেখার সমালোচনা আমি বরাবরই করে আসছিলাম; ওঁরা আমাকে কোনদিন ব্যান করেননি; আজকাল যাঁরা ভালো লিখছেন না, তাঁরা প্রায় সবাই আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন। ব্লগে লেখার মান ও আমাকে কমেন্ট-ব্যান করার সংখ্যা অনেকটা বিপরিত-সামানুপাতিক হয়ে গেছে, মনে হচ্ছে!

যদি কেহ আপনার পোষ্টে ফ্লাডিং ( ১০টার বেশী কমেন্ট, নোংরা ছবি দেয়া ) না করেন, কমেন্ট-ব্যান করার দরকার নেই; আপনার লেখার মান আপনি নিজের থেকে নির্ণয় করতে পারবেন না, সমালোচনার দরকার আছে; আমি সমালোচনা করার চেষ্টা করি। অনেকই সমালোচনা করতে ভয় পান, সমালোচনা করলে নিজের লেখায় মন্তব্য পাবেন না, আমার সেই ভয় নেই; আমি আপনাকে অকারণে প্রশংসা করে, আপনার ব্লগ-বন্ধু হওয়ার চেষ্টা করবো না।

**** একটু আগে, একটা কবিতা পড়লাম, মোটামুটি কিছুটা কথা আছে ; কিন্তু বাক্যগুলোতে দাঁড়ি, কমার বালাই নেই; তা'নিয়ে কমেন্ট করে দেখি কমেন্ট ব্যান; উনি এখন থেকে দাঁড়ি-কমা-হীন কবিতা লিখতেই থাকবেন।









সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×