somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোস্যালিষ্ট অর্থনীতি ছাড়া জাতি নিজ পায়ে দাঁড়াতে পারবে না

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ সরকার যেভাবে করোনা হ্যান্ডলিং করছে, জাতির টাকায় টিকা কিনেনি, মানুষ মরছে; যেই ধরণের বাজেট করছে, যেভাবে ২ গুণ ঋণ দিয়ে শিল্পায়ন (গার্মেন্টস ) করছে, যে ধরণের শিক্ষা ব্যবস্হা চালু রেখেছে, বেকারে দেশ ভরে যাচ্ছে; যেভাবে চাকুরী সৃষ্টি করছে, মানুষকে স্ত্রী ফেলে দিয়ে প্রবাসে দাস হতে হচ্ছে; যেই ধরণের বেতনের স্কেল চালু রেখেছে, ইহাতে ঘুষ খেতে হয়; যেই ধরণের রিটায়ারমেন্ট ব্যবস্হা রেখেছে, তা দিয়ে শুধু বন্ড কেনা যায়; যেই বেহাল অবস্হায় খাদ্য উদপাদন হচ্ছে, কেহ জানে না কৃষক কি রোপন করবে জমিতে; যেভাবে এনার্জি সরবরাহ করছে, উহা জাতির সাথে ব্যবসা মাত্র; যেভাবে ইনফ্রাষ্ট্রাকচার গড়ছে, তাতে সরকার জাতির সাথে কন্ট্রাক্ট টারী করছে; দেশের আইনকানুন, বিচার ব্যবস্হা যেভাবে কাজ করছে, বিচারকেরা ঘুষ খাচ্ছে; এগুলো কোনটাই দেশের সাধারণ জনতার অনুকুলে নয়, জাতি গঠনে কাজ করছে না। দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্হা কোনভাবে সাধারণ নাগরিকের পক্ষে নয়, ইহা দেশের ১৫/২০ লাখ পরিবারের অনুকুলে; এই ১৫/২০ লাখ পরিবারের লোকদের মতে বাংলাদেশ এশিয়ার বাঘ, ইউরোপের হরিণ, আফ্রিকার হাতী, দক্ষিণ আমেরিকার লামা ও অনেক কিছু; বাস্তবতায় ইহা বাংলাদেশের শাসক শ্রেণী, প্রশাসন ও ব্যবসায়ীদের কলোনী ও বাজার মাত্র।

দেশের বর্তমান হাল-অবস্হাকে সমর্থন করার জন্য ব্লগে ২জন মাত্র ব্লগার আছেন, তাঁরা হচ্ছেন, ব্লগার হাসান কাল বৈশাখী ও ব্লগার কলাবাগান সাহেব। বাকী ব্লগারেরা দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্হাকে কোনভাবে সমর্থন করেন বলে আমার মনে হয় না; তবে, এটাও ঠিক যে, দেশের সঠিক অবস্হা বুঝার মতো অবস্হা অনেক ব্লগারের নেই।

শেখ হাসিনার শারীরিক অবস্হা ভালো থাকলে, তিনি আগামীবারও সরকার গঠন করবেন; কোন কারণে, উনার দল যদি ক্ষমতা হারায়, দেশ চালনার জন্য কোন দল খুঁজে পাওয়া যাবে না; জোড়াতালি দিয়ে সরকার গঠন করলে, ইহা ইয়েমেন, আফগানিস্তানের মত ১০০ ভাগ এনার্খীর মাঝে ডুবে যাবে। যদি শেখ হাসিনা আরো ৭ বছরও দেশ চালান, দেশের অবস্হা ক্রমাগতভাবে খারাপের দিকে যাবে; এই দেশকে তিনি কোনভাবে আর সঠিক কক্ষপথে আনতে পারবেন না; উনার মাথায় সেই রকম কোন তত্ব নেই, দলে সেই রকম লোকজন নেই, প্রশাসনে সেই রকম কোন কর্মচারী নেই। এখন শিক্ষিত শ্রেনীর কোন জ্ঞান, ধ্যান, ভুমিকা, পদক্ষেপ আছে কিনা, যা জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে?

আমি যতটুকু অর্থনীতি, ফাইন্যান্স, টেকনোলোজী, সোস্যাল সায়েন্স বুঝি, সেটা থেকে বলতে পারি যে, এই জাতিকে নিজ পায়ে দাঁড়াতে হলে, সামজতান্ত্রিক অর্থনীতি চালু করতে হবে। বাংগালীরা ক্যাপিটেলিজমের অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন না; ফলে দেশে গলাকাটা, সমান্তবাদী ক্যাপিটেলিজম ও কলোনিয়েলিজমের মতো ফাইন্যন্সিয়েল সিষ্টেম চলছে। বাংগালীরা কোনদিন ভুত দেখননি, কিন্তু প্রতিটি বাংগালী মিথ্যা বলেন যে, তারা ভুত দেখেছেন; তেমনি বাংগালিরা সোস্যালিজম দেখেননি, কিন্তু ইহার ভয়ে সারাক্ষণ ভীত; শেখ সাহেবও ইহাকে ভয় করতেন; এক সময় উনার ভয় কেটে গিয়েছিলো; তিনি বাকশাল প্লাটফরম ব্যবহার করে সোস্যালিজম করতে চেয়েছিলেন। আপনি যদি বিশ্বাস করেছেন যে, শেখ সাহেব অবশ্যই আপনি, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার চেয়ে বুদ্ধিমান ছিলেন, আপনি শেখ সাহেবের ভাবনাটিকে বুঝতে চেষ্টা করে দেখতে পারেন ; তবে, ভাবনা উনার হলেও, তত্ব কিন্তু উনার নয়, তত্বের দার্ষহনিক হচ্ছেন, কার্ল মার্ক্স।





সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১১
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×