somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বেকারত্বের ১টা বড় কারণ, "ক্যাপিটেল" ডাকাতী

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩য় বিশ্বে বেকারত্বের একটা বড় কারণ হলো "ক্যাপিটেলের অভাব"; তৃতীয় বিশ্বের দেশসমুহে শিল্পয়ানের শুরুতে সরকারী ক্যাপিটেলের দরকার হয়; সরকার ও প্রশাসন যদি ক্যাপিটেলটাকে চোর-ডাকাতদের হাতে তুলে দেয়, তখন দেশে চরম বেকারত্বের সৃষ্টি হয়। প্রথমত, বাংলাদেশের শুরুতে, দেশের মাথাপিছু আয় হিসেবে, ক্যাপিটেলের খুব একটা অভাব ছিলো না; তদুপরি, বাংলাদেশ এমন সময় জন্ম নিয়েছে, যখন বিশ্ব ব্যাংক ও আইএমএফ থেকে খুবই কম সুদের হারে অগাধ পরিমাণ ঋণ পাওয়া যেতো ; তারপরেও এই অবস্হা কেন? কারণ, প্রশাসন ও সরকারের মদদে "ক্যাপিটেল ডাকাতী"।

ক্যাপিটেল ডাকাতীর দিকগুলো হচ্ছে: ঋণখেলাপী, মিথ্যার আশ্রয় নিয়ে ক্যাপিটেল লুকিয়ে রাখা, দরকারের বেশী ক্যাপিটেল যোগাড় করে ক্যাপিটেল সমস্যার সৃষ্টি করা, ভুয়া কোলেটারেল দিয়ে ঋণ নেয়া, আইপিও'র ক্যাপিটেল একই ব্যবসায় বিনিয়োগ না করে অন্য ব্যবসায় বিনিয়োগ করা, লাভ হিসেবে সরায়ে ফেলা। বাংলাদেশে শুরু থেকেই এগুলো চলে আসছে, এখন ইহা চরম আকারে বিরাজ করছে।

বাংলাদেশের শুরুতে প্রাইভেট ক্যাপিটেল ছিলো ৩/৪টি পরিবারের হাতে: (১) এ,কে খান, (২) রনদা সাহা (৩) কনষ্ট্রাকশন কন্ট্রাক্টর জহিরুল ইসলাম (৩) শক্তি ঔষধালযয়ের নতুন বাবুদের। নতুন বাবুকে মুক্তিযুদ্ধের সময় হত্যা করার পর, উনার পরিবার ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়; রনদাসাহার পরিবারও ব্যবসা না বাড়িয়ে, ক্যাপিটেলকে জন-হৈতষী কার্যকলাপে বিনিয়োগ করেন।

বাংলাদেশ সরকার পাকিস্তানের অনেকগুলো আধা সরকারী ও প্রাইভেট শিল্পকারখানা, ব্যাংক ও রিয়েলষ্টেটের মালিকানা পান; শুরু জন্য এগুলো ভালো নিয়ামক হতে পারতো। এ'ছাড়া শেখ সাহেব শিল্প উন্নয়নে ঋণ দেয়ার জন্য একটা শিল্প ব্যাংক স্হাপন করেন। শেখের মৃত্যুর পর, এগুলো মোটামুটি চোর-ডাকাতদের হাতে চলে গেছে। শিল্প ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রনী ব্যাংকগুলো চোর-ডাকাতদের ক্লাব; রাষ্ট্রয়াত্ত শিল্প-কারখানাগুলোতে ঐতিহাসিক ডাকাতী চালানো হয়েছিলো।

ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ ও সাধারণ মানুষের বিনিয়োগের জন্য আধুনিক ক্যাপিটেলিষ্ট অর্থনীতি ষ্টক-মার্কেটের জন্ম দিয়েছে; বাংলাদেশে ইহাও চোর-ডাকাত-লুটেরাদের ক্লাবে পরিণত হয়েছে; প্রশাসন ও অর্থমন্ত্রীগুলো খুবই বেসিক নিয়ম-কানুনগুলো চালু রাখতে পারেনি এই শক্তিশালী ক্যাপিটেন যোগানোর মেশিনের। অর্থমন্ত্রী মাল মুহিত ষ্টক-মার্কেট না বুঝতে প্রায় ২০ লাখ মানুষ ৩৫ বিলিয়ন টাকা হারায়েছে; যারা ডাকাতী করেছে, তারা এখন বাংলাদেশের বড় বড় শিল্পপতি।

ক্যাপিটেল ডাকাতীর আরকটা বড় অস্ত্র হচ্ছে, চাইনীজ রেষ্টুরেন্টের মতো প্রাইভেট ব্যাংক খুলতে দেয়া; এরা জামানতকারীদের টাকা ডাকাতী করে, উহা সরকারের ঘাঁড়ে চাপিয়ে দেয়। সরকারের লোকদের পরিবারের লোকেরা ও দলের লোকেরা এই কাজ করেছে।

আরেকটি ডাকাতীর কারখানা হলো প্রাইভেট বিনিয়োগ; প্রশাসন ও সরকারের মদদ নিয়ে এসব লোকেরা "পনজিস্কীমের" সাহায্যে কয়েক'শ বিলিয়ন ডাকাতী করেছে; এদের মাঝে যুবক, ডেসটিনি ও মাঝারি ধণরণের কয়েক'শ ডাকাতী গ্রুপ আছে; হালে, ইভ্যালি, মিভ্যালী এই দলে যোগ হচ্ছে। এ'ছাড়া ধর্মীয় প্রতারকেরাও এটা সেটা করে কয়েক বিলিয়ন হাওয়া করে দিয়েছে; সম্প্রতি এই গ্রুপে নাম লেখায়েছে এহসান, নাকি ইনসান গ্রুপ।

বাংলাদেশে বেকারত্বের বড় একটি কারণ কারণ হচ্ছে, এসব ক্যাপিটেল ডাকাতী।


সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×