somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরী চলে গেলে আমেরিকানরা স্কুলে ফেরত যায়।

০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকায় প্রতি ৮/১০ বছর পর রিসেশন শুরু হয়, মিলিয়ন মিলিয়ন মানুষের চাকুরী যেতে থাকে; তখন চাকুরী খুঁজলে চাকুরী পাবার সম্ভাবনা নেই; সরকার বেকার ভাতা দেয় ৬ মাস, ১ বছর, বা সামান্য বেশী সময় ধরে। এই সময়টুকুতে আমেরিকানরা কি করে? ওরা স্কুলে ফেরত যায়, বেশীরভাগই এই সময়ে নতুন কোন প্রফেশান, যেটার চাহিদা বেশী সেটাতে ট্রেনিং নেয়। আমেরিকায় কিছুদিনের চাকুরীর অভিজ্ঞতা থাকলে 'সার্টিফিকেশান কোর্সগুলো' নতুন প্রফেশানে যেতে সাহায্য করে; সরকার এগুলোর খরচ দেয়। যাদের ব্যাচেলর করা আছে, তারা বেশীরভাগই মাষ্টার্স করতে যায়; তবে, মাষ্টার্স'এর খরচ সাধারণত বেশীরভাগ রাজ্য বহন করে না, এটা নিজের পকেট থেকে দিতে হয়।

ইহা নিশ্চয় ভালো সিষ্টেম; এগুলো আমেরিকায় ও পশ্চিমে গত ১০০ বছর ধরে আছে; আমাদের ব্যুরোক্রেটরা পশ্চিমে আসে উচ্চতর ট্রেনিং নিতে, মাষ্টার্স ও পিএইচডি করতে; এরা কি ঘোড়ার ডিম শিখে যায়, এগুলো চালু করতে পারে না? বানরও সময়ের সাথে অনেক কিছু শিখে, কিন্তু আমাদের ব্যুরোক্রেটরা কিছুই শিখতে পারে না, ইহাদের মগজ কি বানর থেকেও ছোট?

আমেরিকার গত বড় রিসেশন'এর শুরু ছিলো জুনিয়র বুশের প্রশাসনের শেষ বছরে, উহা ওবামার ১ম বছরকেও গ্রাস করেছিলো; ওবামা উহাকে খুবই ভালোভাবে মোকাবেলা করেছিলো। ওবামা ইহাকে যখন ফিক্স করছিলো আমি অন্য ব্লগে ছিলাম। তখন আমার মনে হয়েছিলো যে, ২০১৬, ২০১৭ সালে আমেরিকান অর্থনীতি শিখরে থাকবে, তারপর পড়তে পড়তে '১৮/'১৯ সালের দিকে আবার রিসেশন শুরু হবে; উহা সেইদিকেই যাচ্ছিলো; কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ভোটে জিতার জন্য কর্পরেশনগুলোর সাথে কাজ করে, চাকুরী কাটা বন্ধ রাখে, ইহা রিসেশন ঠেকানোর জন্য সঠিক পদ্ধতি নয়; ফলে, ভোটের পরপরই ইহা ভয়ংকর রূপ ধারণ করার কথা ছিলো; হয়তো, ১৫/২০ মিলিয়নের চাকুরী যেতো; কিন্তু ট্টাম্পের সৌভাগ্য, পুরো বদনামটা "করোনা"র উপর দিয়ে গেছে, মোটামুটি ৪০ মিলিয়নের কাছাকাছি মানুষের চাকুরী চলে গেছে; এবার কিন্তু আমেরিকানরা করোনার কারণে স্কুলে যেতে পারেনি, নতুন প্রফেশানে যাওয়া মুশকিল হবে।

যখন বেকারত্ব বাড়ে, তখন মানুষকে ফ্রি ট্রেনিং দিটে হয়, ফ্রি পড়াতে হয়; এই সামান্য নিজিষটুকু আবিস্কার করা আমাদের ব্যুরোক্রেটদের জন্য কঠিন ব্যাপার; কিন্তু পশ্চিমে গিয়ে বানরের মতো শিখে আসাটাও কেন কঠিন হয়ে গেলো?


সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×