শুভ প্রসাদ দাদার একটা অসাধারন লেখা..শেয়ার না করে পারলাম না..ফেবু থেকে সংগ্রীহিত..
গতপরশু বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বি আর টি সির এসি বাস এ দেখলাম দাড়িয়ে দাঁড়িয়ে লোক নিচ্ছে। চেকার আসলে ড্রাইভার বললো, মামা দেইখো একটু, তোমাদেরও দেখমু। মানে দাঁড়ানো মানুষের ভাড়া গুলো ভাগ বাটোয়ারা হবে নিজেদের মধ্যে।
মাওয়া- কাওড়াকান্দি স্পীড বোটের সরকারী বেধে দেয়া ভাড়া ১২০ টাকা। ১২০ টাকারই টিকেট দিচ্ছে , কিন্তু ভাড়া রাখছে ১৪০ টাকা। এক ভদ্রলোক মৃদু প্রতিবাদ করতেই বলা হলো , আপনার যাওয়া লাগবেনা।
এক নবদম্পতি একটা ব্যাগ নিয়ে উঠছিলেন । ১০ কেজি মত ওজন হবে । ঐখানে এক লোক এসে বললো, ওটার ভাড়া দিতে হবে ১০০ টাকা। না দিলে নেমে যান বোট থেকে, কেউ নেবেনা আপনাকে। অসহায় স্বামীটি চুপচাপ একজনের ভোগে কারন ছাড়া ১০০ টাকা দিলেন।
ঘাট টিকেট ৫ টাকা নির্ধারন করা। সেইখানে এক সানগ্লাস পড়া নেতামত লোক ভাড়া রাখছে ২০ টাকা।
ভাবলাম লিচু কিনি। ২৫০ টাকায় ১০০ লিচু কিনলাম। কিছুক্ষন পর পাশেরই এক ভদ্রলোকের কাছে ১০০ লিছুর দাম রাখা হলো ৩০০ টাকা।
রিক্সা ভাড়া জিজ্ঞেস করতে সবাই অযাচিত দাম হাঁকে। সাথে মহিলা কেউ থাকলে তো কথাই নেই। বুঝে বেটা তো আর হেটে যেতে পারবে না, দ্বিগুন দাম যদি উঠিয়ে নেয়া যায়।
যেকোন অফিসে যান পিয়ন টু অফিসার সবাইকে বখসিস না দিলে কাজ করবে না।
হাসপাতালে যান , বুয়া / খালা/ দাদুদের ( ওয়ার্ড বয়) খুশী করার জন্য যদি ৫০/১০০ টাকা খরচ না করেন আপনার কোন কাজই এগুবে না ।
চারপাশটায় তাকান পুরো ৩৬০ ডিগ্রীতে। এই দেশটায় মুচি টু রাজনৈতিক নেতা - কে সৎ , কোন পেশাটা সৎ ।
আর ডাক্তারদেরই ১৬৪২০ টাকা বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বাইরে রোগী দেখা যাবেনা, কমিশন খাওয়া যাবে না, সব ব্যাপারে কৈফিয়ত দাবী করবেন? কেন?
যেই দেশে প্রায় শতভাগ মানুষ দূর্নীতিগ্রস্থ সেই দেশে ডাক্তারদের ফেরেসতা হতে হবে এমনটা ভাবেন কেনো?
দূর্নীতি আমার নাগরিক অধিকার । আগে আপনি নিজে বদলান, নিজের সমালোচনা করেন। নাহ হয় আমিও বদলামু না্ ।
শুনেন ভাই, সবকিছুরই একটা সীমা আছে। আম্রিকার বেলভিউ হাসপাতালে যখন হুমায়ুন আহমেদের ইনফেকশন হয়েছিল তখন কি অইখানে কোন ভাংচুর হইছে? কোটি টাকা খরচ করেও যখন স্যার মারা গেলেন তার পক্ষে কি কেউ ক্ষতিপূরন দাবী করেছিলো?
করেনি । কারন সাদা চামড়ার প্রতি আমাদের রেস্পেক্ট অনেক বেশী সেই ব্রিটিশ আমল থেকে । আর নিজেদের প্রতি অশ্রদ্ধা। এই দেশের চিকিৎসকেরা কত লিমিটেড রিসোর্সের মধ্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে ইউ কান্ট ইমাজিন।
আপনারা যা শুরু করছেন, এর ফল হবে ভায়ানক । আম্রিকার ডাক্তারের ইনফেকশনরে আপনারা কিছু মনে করেন না, কিন্তু দেশের ডাক্তার কিছু ভুল করলে তার ১৫ গোষ্ঠী ধুয়ে দেন। এর ফল হিসেবে কেউই আর সাহস নিয়ে কাজ করবে না । কারন কি ঠেকা মাইনষের আপনার সেবাও করবে আর আপনার তেড়ামিও হজম করবে।
আরো খারাপ দিনের অপেক্ষায় থাকেন । যুদ্ধটা যখন ডাক্তার নন ডাক্তারের দেশের চিকিৎসা সেবার মান কমতে বাধ্য । এখনো সময় আছে মনমানসিকতার পরিবর্তন আনেন। ভুল সবারই আছে , কিন্তু কোন না কোন ভাবে সব সমস্যারই গ্রহনযোগ্য সমাধান করা যায়।
খালি ডাক্তার না, স্বাস্থ্যখাত নিয়ে টান দিতে চাইলে আরো গভীরে দেখেন। কালো চশমা পইড়া কখনো অরিজিনাল জিনিস দেখবেন না।
চট্টগ্রাম বি এম এ কে অভিনন্দন। একদিনের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার জন্য। আমার ইচ্ছে আমি প্রাইভেট প্রাকটিস করমু না। এই একদিন আমি ঘুরমু , বউ বাচ্চারে সময় দিমু। দেখি কি করেন আপনারা ? আপনাগো চৌক্ষে তো ডাক্তারগো টাকা ছাড়া আর কিছু চোক্ষে পড়ে না। যান আপনাগো মনের শান্তির জন্য একদিন টাকা ইনকাম করলাম না। একজন চিকিৎসকের কষ্ট আর মেধার দামে এই স্বাস্থ্যসেবাটা আপনারা পান সেটার মূল্য শুধুই যেহেতু টাকা আপনাদের কাছে । যান একদিন সবাই ইন্ডীয়া বা মাউন্ট একিজাবেথের ভালো ভালো ডাক্তারদের স্বরনাপন্ন হয়ে আসেন। যাদের কোটি টাকা ঢেলে দিয়ে এসেও আপনি শান্তির ঢেকুর তোলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


