ফেসবুকে অসংখ্য পেজ এর মাঝে অনুবাদকদের আড্ডা একটি চমৎকার ব্যতিক্রমধারার পেজ।একদল সিনেমাপ্রেমি তরুনরা কত চমৎকার ভাবেই না খুব বিখ্যাত কিছু ইংরেজি সিনেমার বাংলা সাবটাইটেল বানাচ্ছে।সবচেয়ে ভাল ব্যপার হল অনুবাদের মান খুব ভাল,অনেকটাই ভাবানুবাদ।ভারতের চ্যানেলগুলোতে হিন্দিতে ডাবিং করে মুভি দেখায়,আমি ভাবতাম আমাদের দেশে কবে যে এগুলো নিয়ে ভাববে কেউ।কারন আমি ইংরেজি সাবটাইটেল ছাড়া মুভি দেখতে পছন্দ করি না।আবার ইংরেজি সাবটাইটেলেও ঠিক আসল মজা পাইনা।কারন ভাব প্রকাশে বাংলার তুলনা হয় না ।এখন আর সে সমস্যা নাই।যদিও খুব কম সাবটাইটেলই তারা বানিয়েছে,তবুও উৎসাহ পেলে তারা হয়ত একসময় সব লেটেস্ট মুভি গুলোর সাবটাইল বানাবে।কত সুন্দর ক্রিয়েটিভচিন্তা ও কাজ ।তাদের জন্য অজস্র শুভকামনা।
এই লেখাটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে।দেশের এই ক্রান্তিকালে মুভি নিয়ে আলোচনা করাটা একটু কেমনই। চারদিকে লাশের মিছিল ,ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি আর ভাল লাগে না।বিশ্বের নামকরা উদ্যোক্তা বাংলাদেশি,হলিউডের অ্যানিমেশন মুভি তৈরি হয় বাংলাদেশির উদ্ভাবনিতে,এরকম অজস্র ক্রিয়েটিভকাজে কতই না বাংলাদেশি রয়েছে।আমাদের দেশের সাধারন মানুষগুলো খুবই ভাল।নিজ নিজ অবস্থান থেকে খেয়ে পড়ে সবাইকে নিয়ে ভাল থাকতে চায়।আর রাজনীতিবিদরা....ওগুলো যদি একটু মানুষ হত।তারা নিজেদের পরিবার আর দলের বাইরে কিছু চিন্তাই করতে চায় না।সাধারন মানুষ জাহান্নামে যাক তাতে তাদের কিছু আসে যায় না।ধিক তাদের।দোষ অবশ্য আমাদের ও ,কারন আমরাই এই দানবদের তৈরি করি আমাদের শাসক হিসেবে সরল বিশ্বাসে তাদের মিষ্টি কথায় ভুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


