জেনারেল মঈন ইউ আহমেদ জাতির গর্ব, বাংলাদেশের ইতিহাসের সুর্য্য সন্তান। তার সময়ে মানুষ মুক্ত নিঃশ্বাস নিতে পেরেছে, নিষ্চিন্তে ঘুমাতে পেরেছে, চাঁদাবাজ, মাস্তান, অত্যাচারীদের অত্যাচার থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে। মানুষের কল্যানে তার সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা মানুষ কখনো ভুলবে না। কোন সরকারই সে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারবে না।
বাংলাদেশের গনতন্ত্রের জন্য তিনি যা করেছেন স্বাধীনতার পর কেউ তা করে নাই। তার চেষ্টায় একটি স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে। স্বাধীন বিচার ব্যাবস্থা হয়েছে। এমন একটি স্বচ্ছ ভোটার লিষ্ট হয়েছে যা পৃথীবির অনেক উন্নত দেশও কল্পনা করতে পারে না। স্বাধীন দুর্নীতিদমন কমিশন হয়েছে। অনেক দুর্নীতিবাজদের বিচার হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে দুর্নীতিমুক্ত ও অবাধ নির্বাচন হয়েছে। ভুমি ব্যাবস্থাপনার পরিবর্তন হয়েছে।
বিএনপি মামলা মকদ্দমা করে তাকে হেয় প্রতিপন্ন করা ও তাকে বিশ্বাস ঘাতক প্রমানের চেষ্টা করছে যার সাথে বাংলাদেশের মানুষ কখনোই একমত হবে না।
জেনারেল মঈন ইউ আহমেদ ১/১১ সৃষ্টি করে বাংলাদেশ কে গৃহ যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনি একজন সেনাপ্রধান হয়েও নজির বিহিন ভাবে মানুষের কাছে গনতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। যা পৃথিবীতে দ্বিতীয় বার হবে না, হয় নাই। তার সময়ে যে সংস্কার হয়েছিল তা গত ৩৮ বছরেও হয় নাই। তার সময় ছিল বাংলার ইতিহাসের স্বর্ন যুগ।
চোর, ডাকাত, লুটপাটকারীদের মুখে মঈন ইউ আহমেদের বিরুদ্ধে অভিযোগ মানায় না। মঈন ইউ আহমেদের বিরূদ্ধে যে কোন ধরনের অপপ্রচার চলুক না কেন বাংলার বিবেকবান মানুষ তা মেনে নেবে না। তার বিরুদ্ধে প্রতিহিংসামুলক কোন ব্যাবস্থা নিলে প্রতিটি বিবেকবান মানুষের বিবেক এজন্য রক্তাক্ত হবে। ইতিহাস তাদের ক্ষমা করবে না।
জেনারেল মঈন ইউ আহমেদ জাতির গর্ব, তার বিরুদ্ধে প্রতিহিংসামুলক কোন ব্যাবস্থা নিলে ইতিহাস ক্ষমা করবে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।