somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীনা প্রতিষ্ঠানে বেঙ্গলের হামলা আহত ৮

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় চীনের একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে গুরুতর শফিক ও বাবুকে গুলশানের কিউর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে গুলশানে এ ঘটনা ঘটে। গুলশানের যে বাড়িতে হামলা হয়েছে তাতে চীনের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয় টেকনলজিসের মালাশাল থাকে। ওপরের তলায় তাকেন চীন থেকে বাংলাদেশে কর্মরত কর্মকর্তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টা ৫০ মিনিটে গুলশান ২৪ নম্বর রোড়ের ওপর বেঙ্গলের একটি স্টাফ গাড়ি রাস্তা বন্ধ করে দাঁড়ানো ছিল। এতে হুয়াওয়ের গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের ড্রাইভার শফিক প্রতিবাদ জানান। এ নিয়ে বেঙ্গলের ড্রাইভারের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বেঙ্গলের কয়েকজন ড্রাইভার শফিককে ধরে অফিসের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের হাত থেকে ছুটে শফিক হুয়াওয়ের ৩০ নম্বর রোড়ের ১২ নম্বর বাড়ির ওয়্যার হাউসের দিকে ছুটে যান।

এ সময় তাকে পেছন থেকে বেঙ্গলের ড্রাইভাররা ধাওয়া করে। শফিক ওয়্যার হাউসে আশ্রয় নিলে বেঙ্গলের কর্মকর্তা ও ড্রাইভাররা সেখানে হামলা চালিয়ে ভাংচুর করে। তারা বাড়ির গ্লাস, রিসিপশন ও নিচ তলায় রাখা ৫ টি গাড়ি ভাংচুর করে। এ সময় বেঙ্গলের কর্মকর্তা-ড্রাইভারদের বাধা দিতে গেলে হুয়াওয়ের ওয়্যার হাউসের ম্যানেজার ইউনূস, ড্রাইভার শফিক, বাবু, আমির,আকবর,মান্নান, মহি ও লিটন আহত হন।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঘটনার পর বেঙ্গল তাদের মালিকাধীন টিভি চ্যানেল আরটিভির একজন রিপোর্টার ও ভিডিওগ্রাফারকে ডেকে আনে। ওই রিপোর্টারের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুয়াওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এ সময় তিনি পুলিশের এডিসি সহ কয়েকজনকে ফোন করেন। ওই রিপোর্টার প্রভাব খাটিয়ে সেখানে হুমকি ধমকি দিতে থাকেন।
এ সময় আরটিভির একজন সহকারি পরিচালক পরিচয় দিয়ে বলেন যদি এ নিউজ ব্রডকাস্ট বন্ধ করতে হয়, তাহলে বেঙ্গলের একজন পরিচালকের কাছে গিয়ে হুয়াওয়ের কোন উর্ধ্বতন কর্মকর্তাকে বলতে হবে, এটা হুয়াওয়ের ড্রাইভারদের অপরাধ এবং তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। তাহলেই কেবল ক্ষমা করা যাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×