পোস্টপেইড গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে গ্রামীণফোন; গত কয়দিনে, কথা বলার ওপর কয়েক গুণ বেশি টাকা বিল কেটে রাখা হচ্ছে বলে অভিযোগ করছে গ্রাহকরা। তবে, গ্রামীণফোন বলছে, পোস্টপেইড সফটওয়্যার আপডেট করার কারণেই দেখানো হচ্ছে এই অতিরিক্ত বিল।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকরের দায়িত্বে কাজ করছেন হাসিব চৌধুরি। কর্পোরেট গ্রাহক হিসেবে ব্যবহার করছেন মোবাইল ফোন অপারটে গ্রামীণফোনের পোস্টপেইড সিম। স্বাভাবিক ভাবে মাসের শেষে পনের’শ টাকা বিল পরিশোধ করলেও গত ২৪ জুন তার মোবাইলের বিল দেখানো হয়েছে তিন হাজার টাকার বেশি।
একই ভাবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মরতদের কাছ থেকে কেটে রাখা হচ্ছে অতিরিক্ত বিল। একদিনের ব্যবধানে দুই থেকে তিন গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ করছেন এসব গ্রাহকরা। তবে গ্রামীণফোন বলছে পোস্টপেইড সফ্টওয়্যার আপডেট করছে তারা। যে কারণে অতিরিক্তবিলের তথ্য পাচ্ছেন গ্রাহকরা। শুধুমাত্র পোস্টপেইড গ্রাকইরাই নন নতুন ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


