সমসাময়িক ভাবেই বাংলাদেশের সাইবার স্পেস এ মেধাবী প্রোগ্রামারদের পাশাপাশি উঠে এসেছে অনেক হ্যাকার। এবং বেশ গর্বের সাথে বলা যায় ইন্টারন্যাশনাল সোসাইটিতে একদিনে সর্বোচ্চ্য পরিমান সাইট হ্যাকের রেকর্ড টাও এখনো বাংলাদেশের একজন হ্যাকারদের ঝুলিতে রয়েছে।
কিভাবে জন্ম আমাদের এই হ্যাকারদের? কিভাবে তারা স্থান করে নিয়েছে বিশ্বের সাইবার হ্যাকারদের পাশে? আসুন জানি।
সঙ্ঘবদ্ধ হ্যাকিং এর ইতিহাস শুরু হয় বাংলাদেশ সাইবার আর্মির মাধ্যমে। একদম শুরুতে বাংলাদেশ এর সাইবার স্পেস এ প্রবেশ করে বাংলাদেশ সাইবার আর্মি। সেসময় খুব অল্প কয়েকজনকে নিয়ে শুরু হওয়া এ হ্যাকার গ্রুপ সময়ের সাথে সাথে পৌছেছে এক অনন্য অবস্থানে।
এরপর উঠে আসে এক্সপায়ার সাইবার আর্মি (3xp1r3 cyber army) । প্রথম দিকে গ্রুপটি কিছু আন এথিক্যাল হ্যাকিং করলেও পরবর্তীতে তারা নিজেদের অবস্থানে সুসসং হত হয় এবং তারা বর্তমানে বেশ দৃড়তার সাথেই এগিয়ে যাচ্ছে। কিছু অনাকাংখিত ঘটনা বাদ দিয়ে, তারা বাংলাদেশে দ্বিতীয় অবস্থানে আছে।
বাংলাদেশ সাইবার আর্মি ভেঙ্গে তৈরী হয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স (BBHH)। বাংলাদেশ ভারত সাইবার ওয়ারের সময় প্রথম সীমান্ত হত্যার প্রতিবাদ তোলে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। তবে সাম্প্রতিক কিছু অভ্যন্তরীন সমস্যার কারনে তারা কিছুটা নড়বড়ে অবস্থান এ আছে।
আসুন ক্রমানুসারে বিশ্লেষণ এ যাই।
বাংলাদেশ সাইবার আর্মি (Bangladesh Cyber Army)
প্রতিষ্টাতাঃ সাদমান তানজিম
এর প্রথম দিকের সদস্যরা হলেন শাহী মির্জা, মেসবা উদ্দিন ফাহাদ (লাকি এফ এম ),পুদিনা পাতা ( আসল নাম জানা নাই) ,সায়েম ( Script Kidde) এবং আরো অনেকেই। এরপর একে একে অনেকেই আসেন।
বর্তমান এ বাংলাদেশ সাইবার আর্মির অ্যাক্টিভ স্কোয়াড এ আছেন প্রায় ৪০ জন হ্যাকার যারা যে কোন পরিস্থিতিতে কাজে নামতে পারে। বর্তমান স্কোয়াডের উল্লেখযোগ্য সদস্য রা হলোঃ
Bedu33n
N!1l
Rex0Man ( ইনি মারদাঙ্গা পাবলিক, খালি সার্ভার থেকে সার্ভারে দৌড়ে বেড়ান)
ManInDark
Escape X0ne(Eclipse )
JingoBD
Annihilat0r_BD( ইনি শেল বিশেষজ্ঞ, সারাদিন শেল নিয়ে গবেষনা করেন)
00xnull
34GL3_3Y3
5!L3NT @55@55!N
s1l3n7 BD
Rudr0 Akash
p5YcH0 d0d93r
Sahriar (সারাদিন পার্ল নিয়ে গবেষনা করে পোলাডা)
Backbone ( উনি হলে মি.ইন্সপায়ার, কাজের পাশাপাশি উনি সবাইকে উৎসাহ দেন)
Axiom Azoic (নতুন সদস্য, এসে এসেই ভালো কাজ দেখিয়েছে)
InnoCent_killer
হ্যাকিং জোন Zone-H এ বাংলাদেশ সাইবার আর্মি বাংলাদেশী গ্রুপের দিকে থেকে প্রথম অবস্থান এ আছে।
বাংলাদেশ বনাম ইন্ডিয়ার সাইবার ওয়ারে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে এই গ্রুপের পক্ষ থেকে। ফ্রন্ট লাইনে এই গ্রুপটি বেশ ক্ষতি সাধন করে।
বাংলাদেশ সাইবার আর্মির উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ছিলো Creampaie পর্নোগ্রাফি নেটওয়ার্ক ধ্বংস করা। সাথে বেশ কিছু বিদেশী হ্যাকিং গ্রুপের সাইট ও হ্যাক করে বি সি এ।
এক্সপায়ার সাইবার আর্মি (3xp1r3 Cyber Army)
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য ৩ জন s1r-3xp1r3( সোহেল আলি ), _sYs_ ( শোয়েব নযরুল), NoPM ( সাজিদ আহমেদ )
গ্রুপে প্রথম দিকের সদস্যা রা হলেনঃ
t3rr0r
3xp1r3-61
pr1nc3$$_3xp1r3
বর্তমানে তাদের বেশ বড় সংখ্যার অ্যাক্টিভ ক্রু আছে।
*s1r-3xp1r3
*3xp1r3-61
*Ethical BD Haxor
*3xp1r3-t3rr0r
*N3r0b
*NoPM
*split0_0fire
*rEd X-3xp1r3
*3xp1r3-Dr3@m3r
*Jack Roy Hardy
*sYs
*3xp1r3-Mind
*Damage Brain
*Aj0b_3xp1r3
*Orions Hunter
*3xp1r3_d3c0d3r
এরা বর্তমানে গোষ্টীবদ্ধ হ্যাকিং এর ক্ষেত্রে বাংলাদেশ থেকে দ্বিতীয় অবস্থান এ আছে।
প্রথমদিকে এই গ্রুপ কিছু বাংলাদেশী সাইট হ্যাক করলেও তারা পরবর্তীতে তারা এথিক্যাল ওয়ে তে ফিরে আসে।
তারা বাংলাদেশ বনাম ভারতের সাইবার ওয়ারের সময় বেশ কিছু হ্যাক হওয়া বাংলাদেশী সাইট পুনরুদ্ধার করে, সাথে তারা প্রচন্ড আক্রমন চালায় ভারতীয় সাইবার স্পেসে। গ্রুপটি বর্তমানে ফিলিস্তিন এর অসহায় মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে। তাদের সাহায্যার্থে পাশে এসে দাড়িয়েছে।
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স (Bangladesh Black Hat Hackers)
প্রতিষ্ঠাতা Black Burn Moonlit .
BCA তে থাকা কালীন BCA র জন্য লোগো , ব্যানার তৈরি করত & চাইনিজ সাইট IIS মেথড হ্যাক করত । বিসিএ উসারদের আক্রান্ত করতে Trojon ছড়িয়ে দেয়ার জন্য তাকে BCA থেকে বহিষ্কার করা হয় ।
পরে তিনি BBHH প্রতিষ্ঠা করেন । গ্রুপটির অন্যতম অংশীদার Back Bone, BD Xtor, Orion Hunter. বাংলাদেশ বনাম ভারতের সাইবার ওয়ারের সময় এই গ্রুপ ই সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলো। এরাই প্রথম প্রতিবাদ করে, প্রথম ফুল স্কেল অপারেশন এরাই চালায়।
এর শুরুর দিকের সদস্যরা ছিলেনঃ
Raiyan Ahmed
Rdx Crew
Arafat Alam Akash
Luge Racer
I'm Rock
Illûmïnåté Ðëmøñ
Mehedi Hsan
Sharif Ahmed
Oritro Ahmed ( InnoCent_killer)
পরবর্তীতে কিছু অভ্যন্তরীন সমস্যার কারনে গ্রুপের বেশিভার কোর মেম্বাররাই গ্রুপ ছেড়ে যান । আপাতত তারা নিজেদের পূনর্গঠন করতে ব্যাস্ত।
তাদের রেকর্ড অবশ্য তেমন বড় নয়। তেমন নতুন কোন বড় মাপের হ্যাকিং এর সাথে না থাকার কারনে তাদের র্যাকিং ও তেমন ভালো নয় ।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স (Bangladesh Grey Hat Hackers)
এই গ্রুপটির প্রতিষ্ঠাতা BD Xtor। এটি BBHH এর আগে বানানো । Black Burn Moonlit & Back Bone এর অনুরোধে তিনি BBHH আসেন । তিনি BDvsIN ওয়ারে খুব ভাল পারফারমেন্স দেখান ।
BBHH ভেঙে যাওয়ার পর তিনি আবার BGHH আবার চালু করেন । বর্তমানে তিনি কাজের ব্যাস্ততার কারনে গ্রুপে বেশি সময় দিতে পারেন না ।
গ্রুপে বলার মত ২ জন সদস্য আছেন Rotating Rotor & Fredous Mahbub .
তাদের রেটিং তেমন ভালো নয়। পাশাপাশি প্রায় নতুন সব হ্যাকার নিয়ে গড়ে ওঠার ফলে এদের দাড়াতে অনেক সময় লাগছে। আশা করা হচ্ছে এরা শীঘ্রই নিজেদের অবস্থান এ উঠে আসবে।
এছাড়া তেমন বড় কোন হ্যাকার গ্রুপ নেই। প্রায়শই একের পর এক হ্যাকারগ্রুপ হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বানাচ্ছে তারা নিজেরাও এখনো নিওফাইট। তাদের ই শেখা শেষ হয়নি অথচ তারা হ্যাকিং গ্রুপ বানিয়ে বসে আছে। ফলে দেখা যাচ্ছে ভূল ধারনা কিংবা অপর্যাপ্ত শিক্ষা নিয়ে গড়ে ওঠা এসব হ্যাকিং গ্রুপের বেশিরভাগ মেম্বার ই হুজুগে বাঙ্গালী টাইপের মনমানসিকতা নিয়ে চলা ফেরা করছে। কিছুদিন আগে এক হ্যাকিং গ্রুপের অ্যাডমিন এর কথা দেখলাম যে সে সহজ কিছু হ্যাকিং এর ব্যাপারে অন্য কিছু হ্যাকিং গ্রুপের কাছে সাহায্য চায়।
এসবের মধ্যে থেকেও ভালো অবস্থা এ উঠে আসা কিছু হ্যাকিং গ্রুপ এর ব্যাপারে উল্লেখ করলামঃ
Anonymous Bangladesh: এই গ্রুপটির প্রতিষ্ঠাতা Core Anon নামের ১জন প্রবাসী বাঙালী।
তারা এখন পর্যন্ত উল্লেখ করার মত কোন কাজ করতে পারে নাই । International Anonymous এর সাথে তাদের ভাল যোগাযোগ আছে । আর Anonymous Bangladesh >> International Anonymous থেকে আনুমোদন প্রাপ্ত গ্রুপ ।
এই গ্রুপটি বাংলাদেশের সব গুলা গ্রুপকে একসাথে কাজ করার ব্যাপারে আলাপ আলোচনা করছে ।
এদের তেমন কোন অবস্থান নেই, তবে এথিক্যাল বলেই আপাতত মনে করা হচ্ছে।
Team BD7 :এই গ্রুপটি সম্পর্কে ভালোভাবে কিছু জানা যায়নি। কে বা কারা এর পেছনে আছে সেটা জানা যায়নি। এদের তেমন কোন উল্লেখযোগ্য অর্জন নেই। এদেরও হুজুগে বাঙ্গালী টাইপের মনে করা হচ্ছে আপাতত। তারা নিজেদেরকে আন্ডার গ্রাউন্ড গ্রুপ দাবি করে । এর সদস্য কারা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি ।
তবে গ্রুপটির ৭জনের সাইবার নিক পাওয়া যায় ।
S4K3-BD.$3V3N,
HAXOR-BD.$3V3N
MR.BD.$3V3N
$N1P3R-BD.$3V3N
$T3W@RD-BD.$3V3N
GH0$T.BD.$3V3N
P5YCH0_BD.$3V3N
গ্রুপটি এখন পর্যন্ত আহামারি কিছু করতে পারে নাই ।
এখন আমরা আসব ওয়ার্ল্ড এর অন্যতম সেরা হ্যাকার TiGER-M@TE কে নিয়ে ।
TiGER-M@TE :
অন্তত টাইগার মেট এর নাম শোনেনি এমন বাংলাদেশী ইন্টারনেট ইউজার এর সংখ্যা কম। টাইগারমেট প্রথম লাইম লাইটে আসে google.com.bd হ্যাক করার মাধ্যমে। তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় । ১দিনে সর্বোচ্চ্য ৭লাখ সাইট হ্যাক করার কৃতিত্ব দেখান ।এটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড । অনেকের ধারনা তার নাম ইমরান ( Imran) । আজ পর্যন্ত কেউ অনার সম্পর্কে কোন কোন তথ্য দিতে সমর্থ হয়নি ।
zone-h তার স্থান প্রথম ৩ জনের ১ জন ।
সদ্য হ্যাক হওয়া টেকনোলজি ব্লগ টেকটিউন্স এর হ্যাক্সিং এর সাথে টাইগারমেট এর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবী উঠলেও পরে এটা অভ্যন্তরীন ভাবে নিশ্চিত করা হয় যে সে এটার সাথে জড়িত নয়। তার নাম ব্যবহার করা হয়েছে।
এধরনের আরো লেখার জণ্য দেখতে পারেন এখানেঃ http://www.bdcyberintelligence.blogspot.com/
মূল লেখাটীকে পরিমার্জিত, পরিবর্ধন এবং পরিবর্তন করে লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

