রাষ্ট্র পরিচালনায় প্রশাসনে মেধাবী ও যোগ্য আমলা নিয়োগের সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। অথচ দলীয় ও আত্মীয়করণ, দুর্নীতি, কোটা পদ্ধতি, ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পদ্ধতির অব্যবস্থাপনার কারণে এ প্রতিষ্ঠান থেকে সিভিল সার্ভিসে (বিসিএস) স্থান পাচ্ছেন না মেধাবী ও যোগ্যরা। সরকারের খড়গ নেমে এসেছে প্রতিষ্ঠানটিতে। দলীয় মেধাহীনদের নিয়োগে নানা কৌশল গ্রহণ করেছে সরকার। পুরো পিএসসি দলীয় ও আত্মীয়করণ করা হয়েছে। সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগে চাপিয়ে দেয়া হচ্ছে কোটা পদ্ধতি এবং ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা। পরীক্ষা পদ্ধতির মানোন্নয়ন করা হচ্ছে না। ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। লেগে আছে পরীক্ষাজট। আর এতে এখন চরম হা-পিত্যেশ করছে মেধাবীরা।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




