দাদাদের হাতি আসে আমাদের দেশে
বানের জলে নদীতে ভেসে ভেসে
দাদাদের হাতি তো নয়, এ যে বড় মেহমান
সকল মিডিয়া খবর করে হয়ে বেগবান।
দাদাদের বানের জলে ডুবে মরে শতপ্রাণ
হাতির খররের তলে এসবই হয় ম্লান
হলুদ মিডিয়া আছে, আরও আছে চাটুকার
দাদাদের হাতি কে করো সেবা সৎকার।
বাংলার মানুষের চেয়ে হাতিদের দাম বেশি
সীমান্তে মারছে মানুষ গুলি করে দিবানিশী
দাদাদের কর খুশি, খুলে দাও ট্রানজিট
দাও যত তোষামদ,নাও শুধু প্রাণ ভিট।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

