হাওড়-বাওড় নদ নদীতে ভরা মোদের দেশ
নদীর মাঝে পাল তোলা নাও দেখতে লাগে বেশ।
বন বাদারী ঝুপ ঝাড়ে ভরা মোদের গাও
নদীর পাশে ছোট্ট খোকা বাহে ডিঙ্গি নাও।
নদীর চরে নীল আকাশে উড়ে বেড়ায় পাখি
তাই না দেখে জুড়ায় শত,জুড়ায় যুগল আখি।
ডিঙ্গি নায়ে নায়র যাবে আমার প্রিয় বোন
নদীর ধারে শশুড় বাড়ী কতই না আপন।
ভাতে মাছে বাঙ্গালী মোরা ভুলতে কি পায় বলো
নদী মাতৃক এই দেশেতে চলো সবাই চলো।
মাশকলাই আর মশুর ডালে ভরে আমার পাত
কিজে মজা খেতে দারুন দিয়ে মায়ের হাত।
ঝিঙ্গে পটল বাড়ির ধারে সারি সারি ফলে
আমার মা আপন ভরে তাদের জলে।
বাঁশ বাগানের ধারের কাছে সুলতানাদের বাড়ি
কি যেন কি নিয়ে আমার তার সাথে আড়ি।
সবুজ ধানের ক্ষেত দেখে জুড়ায় আমার মন
ধানের পাতায় শিশির যেন জলন্ত ডায়মন্ড।
খালার বাড়ি পাশে আছে বিশাল একটা বিল
রবির পানি পড়লে বিলে করে ঝিলমিল।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




