মানিকগঞ্জের ঘিওর থানার কুসুমপুরে ভাই
আমি একা আবাল চাষী জমি জায়গা নাই।
ছমির মিয়া বড্ড ধনী অনেক জমি তার
শীতকালে ফসল ফলায় বেচে গলার হার।
বাড়ির পাশে ছমির মিয়া বিঘত জমিতে
জমিখানা ভরে গেছে ফুলকপিতে।
আমার ছোট শিশু কলিম বান ধরেছে এবার
খাবে সে ফুলকপি বলে তাকে দেবার।
আমি হলাম গরীব মানুষ টাকা-কড়ি নাই
কলিম বাবার আর্জি আমি কেমনে মিটাই।
হরেক রকম সবজি ফলে ঘিওর থানায়
ফুল-বাধা কপি ফলে ভরে ধনেপাতায়।
শীতের কালে সবজি যে ভাই বেজায় মজা পাই
আমি এখন কি করি আমার টাকা নাই।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




