somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে সংক্রমণ কমে আসছে, বাংলাদেশেও কি ভারতের পরিনতি বরন করতে হবে?

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কভিড-১৯ অতিমারি, জনজীবনের এক আতঙ্কের নাম। গীরব দেশ গুলোর জন্য মরার উপর খড়ার ঘাঁ। বিশেষ করে যারা দিন আনে দিন খায় সেই শ্রেনীর মানুষের জন্য- এ এক ভয়াবহ দানবের নাম। এ যেন গরীবকে ভাতেও মারবে, পানিতেও মারবে এই রুদ্র রুপ নিয়ে আর্ভিভাব হয়েছে। ঋণের চাঁপে পিষ্ঠ হয়ে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ।

আজকের চা দোকানের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। মধ্য বয়সি এক জন আমার পাশে বসে চা পান করছিল। খুব সম্ভব দিন মজুর বা দিন আনে দিন খায় এমনই হবে। বলতেই সোমবারের লকডাউনের কথা উঠলো। বেচারা হাউমাও করে উঠলো। বলল, আমার মাথার উপর ষাট হাজার টাকার ঋণের বোঝা। কি করবো দিশে হারা!

সরকার কে গাল মন্দ করতে চাইলো। আমি থামিয়ে বললাম, দেখুন এখানে সরকারেরই বা কি করার আছে? যদি ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট বাংলাদেশে অতিমারিকেউ ছাড়িয়ে যায় তবে তো রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। উত্তরে সে বলল, সেটা না হয় মানলাম, কিন্তু না খেয়ে থাকার কি যে জ্বালা সেটা কি করে বুঝাই তোমারে? আমার ঘরে ৫ জন খাওয়াই, রোজগার করি আমি এক!

চোখ আমার ছলছল করতে লাগলো, তারও চোখে মুখে দুনিয়ার হতাশা। আমি বললাম, দেখুন এই যে আমাকে দেখছেন, গত করোনায় চাকরী চলে যায়, মাস খানেকও হয় নাই কোন মতে একটা জব পেলাম। মাস পেরুতে না পেরুতেই আবার লক ডাউন। উবারে একটা বাইক চালাতাম তাও বিক্রয় করে দেই। এখন, তো আবার জব চলে যাবে, যা অবলম্বন ছিল তাও তো নেই।

খাব কি, বাসা ভাড়া দিব কি? আগের ৩ মাসে ভাড়া বাকি। সব শুনে সেও মন খারাপ করলো। শেষ মেষ বলে উঠলো, বাপু কিচ্ছু করার নাই। কপালে যদি করোনায় মরন থাকে তো ভালো, কিন্তু না খেয়ে ভুখা থেকে মরার যন্ত্রনা, স্ত্রী সন্তানকে না খেয়ে মরা দেখার মতো কষ্ট তো আর সহ্য করার মতো নয়?

সে একজন দিন মজুর, আমি একজন শিক্ষিত মজুর। দুজনেরই চাহিদা এক। দুজনেরই পরিনতি এক। শুধু পোশাক আশাকে ব্যবধান। ব্যবধান যাই হোক, দুজনের এহেন পরিনতির জন্য দায়ী কে? কে দেবে আমাদের দুজনের মতো লাখো দিন মজুর ও শিক্ষিত মজুরের পেটে ভাত? সরকারী চাকুরেদের কথা না হয় বাদই দিলাম। জানা আছে কি এর উত্তর?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×