somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলস টাকা

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসী অধ্যুষিত সিলেটের গ্রামে গ্রামে চোখে পড়ে সুবিশাল সব অট্টালিকা। শহরে একের পর গড়ে উঠছে শপিংমল। এক গবেষণায় দেখা গেছে, এখানকার ব্যাংকে পড়ে আছে প্রায় ১১ হাজার কোটি টাকা অলস টাকা।

ব্যবসায়ীরা বলেছেন, ঝুঁকি না নেওয়ার প্রবণতা, অবকাঠামোগত অসুবিধাসহ নানা কারণে শিল্পে বিনিয়োগ হচ্ছে না।

সিলেটের বিভিন্ন ব্যাংকে বিপুল অলস অর্থের কথা তুলে ধরে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ গ্রান্ডস প্রোগ্রামের অধীনে পরিচালিত এক সা¤প্রতিক গবেষণা বলা হয়েছে, ব্যাংকে গচ্ছিত অর্থের মাত্র ২১ শতাংশ ঋণ আকারে সিলেট অঞ্চলে বণ্টন করা হয়।

এ অঞ্চলের ২০ লাখেরও বেশি প্রবাসী উৎপাদনশীল খাতে তাদের অর্থ বিনিয়োগ করতে পারছেন না বলেও গবেষণায় বলা হয়।

এতে আরও জানানো হয়, ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের আগষ্ট পর্যন্ত সিলেট অঞ্চলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স আসে তিন হাজার আটশ' ৭৩ কোটি টাকা।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের বেশির ভাগই বাড়ি নির্মাণ, ফ্ল্যাট বা জমি কেনায় ব্যয় হয়।

রিপোর্টে সিলেটে বিনিয়োগ না হওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতার অভাব, প্রবাসীদের ঝুঁকি নেওয়ার অনীহা, সুদের উচ্চ হার, বিনিয়োগ বিষয়ে জ্ঞানের অভাবকে দায়ী করা হয়।

এর ওপর অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, আমলাতান্ত্রিক জটিলতাতো রয়েছেই।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ গবেষণায় একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী মো. ফয়সাল, সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন আহমদ অংশ নেন।

ফজলে এলাহী মো. ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভৌগলিক অবস্থান, বনজ ও জ্বালানি সম্পদ, বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের আধিক্যের কারণে অর্থনৈতিক উন্নয়নে সিলেট সম্ভাবনাময় এলাকা হিসেবে বিবেচিত হলেও এ ক্ষেত্রে অঞ্চলটি অনেকটা পিছিয়ে রয়েছে।"

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ দীর্ঘ দিন ধরে সিলেটে একটি বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের প্রচেষ্টা চালিয়ে আসছে উল্লেখ করে সংগঠনের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী জানান, ইতোমধ্যে এটা অনেকদূর এগিয়ে গেছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীরা সহজে বিনিয়োগ সুবিধা পাবেন বলে মন্তব্য করেন তিনি।

ফারুক চৌধুরী বলেন, "এতে প্রবাসীসহ শিল্প উদ্যোক্তারা উৎসাহ পাবেন। বিনিয়োগ বাড়বে। আমদানি-রপ্তানির কাজ অনেকটা সহজ হবে। উত্তর-পূর্ব ভারতের 'সেভেন সিষ্টারস' বলে পরিচিত রাজ্যগুলোতে এক বিশাল বাজার তৈরি হবে।"

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আজিজ মনে করেন, এখানে অনায়াসে গড়ে উঠতে পারে রফতানি নির্ভর সুগন্ধি শিল্প কারখানা, মৎস্য সংরক্ষণ ও হিমায়িতকরণ ও ফল প্রক্রিয়াজাতকরণের কারখানা।

পর্যটন শিল্প ছাড়াও পোশাক শিল্পেরও অমিত সম্ভাবনা রয়েছে বলে তার ধারণা।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসিম হুসাইন বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেটে শিল্পখাতে বিনিয়োগের অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। এটাই বিনিয়োগে অনাগ্রহের মূল কারণ।"

চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী বলেন, সিলেটে প্রচুর আগ্রহী প্রবাসী বিনিয়োগকারী রয়েছে। তারা সিলেটের শিল্পায়নে অবদান রাখতে চান।

তবে মতে, বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করণে সমন্বিত প্রয়াসের অভাব রয়েছে।

এসব সমস্যা কাটিয়ে উঠতে পারলে সিলেট বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×