somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামের শিশু কিশোরদের নিয়ে কিছু করি-

১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা আমার প্রথম পোষ্ট। লিখাটা আমার নিজের জীবনের-

আমি গ্রামের ছেলে। আমি ১৯৮৭ ইং সাল থেকে জাতীয় শিশুকিশোর সংগঠন "খেলাঘর" এর সাথে জড়িত। তখন থেকে আমাদের গ্রামে একটি শাখা আসর হয়। খুব ভালো লাগতো কার্যক্রম। বৃটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের গ্রামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। গ্রামের নতুন প্রজন্মকে সেই সব বিপ্লবীদের এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযুদ্ধাদের নিয়ে খেলাঘরে বিভিন্ন অনুষ্ঠান করতাম।

হঠাৎ করে খেলাঘরের কেন্দ্রীয় কমিটিতে ভাংগন এলো ১৯৯২ এ। খেলাঘর দু'ভাগ হলো। আমাদের মন ভেংগে গেলেও গ্রামে খেলাঘরে তেমন কোন প্রভাব ফেলেনি। ভালোই চলছিল। কিন্তু ভাংগনটা যেন পিছু ছাড়লো না। রাজনৈতিক অস্থিরতা এবং গ্রামের বিভিন্ন কারনে খেলাঘরের কার্যক্রম থেমে গেলো।

আমার অবাক লাগতো আমরা যারা সংগঠন করতাম সবাই গ্রামে যাচ্ছি, গল্প করছি কিন্তু সংগঠন চালু করা নিয়ে কিছু বলতাম না। যেসব ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, সবার প্রশংসা পেতাম, তাদের অভিবাভকেরাও কোন দিন বললোনা আয় আমরা আছি, তোরা আবার এটা চালু কর। হিসাব মিলাতে পারিনা, খেলাঘরে একদিন যারা ভাইবোন ছিল, তারা আজ অনেক বড়। আশা ছিলো একদিন ওরা আবারও হাল ধরবে। শুধু খেলাঘর বলে কথা না, গ্রামে যে কোন সংগঠনের হাল ওরা ধরবে। কিন্তু পুরোপুরি বিপরীত। ভাবটা এমন, এইসব ঝামেলার কাজে না গিয়ে ঘরে বসে বসে মোবইলে গান শুনা অনেক ভাল।

আমি অনেকবার চেষ্টা করলাম। আমি যতক্ষন থাকি, ততক্ষন সবাই আছে। কিন্তু চাকরির কারনে সময় দেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়।

বর্তমানে আমিও একজন পিতা। মুলতঃ আমার সন্তানের জন্য আমি আবার গ্রামে খেলাঘরের কাজ শুরু করেছি। আমি দেখলাম- আমরা চাইলে আমাদের ব্যস্ততম সময়ের কিছুটা আমাদের শিশুদের জন্য দিতে পারি। মোটামুটি অনেকজনকে পেয়েও গেলাম। আমি একটা লক্ষ্য নিয়ে এইবার খেলাঘর করছি। আমাদের নতুন প্রজন্ম কে আগে জানাতে হবে নিজের গ্রাম সম্পর্কে। বৃটিশ বিরোধী আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আমাদের গ্রামের বীর সন্তানদের সম্পর্কে জানাতে হবে। এর পর পাশের গ্রাম সম্পর্কে জানাবো। ছোটদের নিয়ে কয়েকটা অনুষ্ঠানও করলাম।

কেউ বিরোধীতা করছেনা ঠিকই, কিন্তু কি এক অদৃশ্য শক্তিকে উল্লেখ করে বলছে- কি দরকার এইসব, শুধূ শুধু ফালতু ঝামেলা। কতদিন পারবো জানিনা, কারন একই ধরনের কথা আমার ঘর থেকেও শুনা যাচ্ছে।

আসলেই ফালতু ঝামেলা ?













সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×