......ক্যানভাস.....
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুঝতে শেখার পর থেকেই যেখানে মাঠ ঘাট,সাগর-পাহাড় এর সাথে সখ্যতা।বালিয়াড়িতে দূরন্ত ফুটবল,শহরের আনাচে কানাচে গতিময় ক্রীকেট কিংবা পাবলিক লাব্রেরীর ছুটন্ত টেবিল টেনিস।নদী ঘাটে রাত বিরাতে বোটে চড়া,স্কুলের বিভিন্ন অনুষ্ঠান অথবা তুমুল বৃষ্টিতে কলেজ রোড।বর্নীল আকাশ,অসময়ের কোন সাইক্লোন,পাহাড়ি ঢল,বিশাল আকারের ঝলসানো পূর্নীমা,অসংখ্য পরিচিত মুখ সবই মনের গহীনে আর চলার পাথেয়।
অবিরত ছুটে চলা জীবনে আমার দিন রাতের চিন্তায় শুধুই সমুদ্রের ঢেউ আছঁড়ে পড়ে।আর কানে শুনতে পাই সেই ঘুম ভাংগানি গর্জন।চোখে দেখি সবুজ পাহাড় আর নীল জলরাশি।আর দিগন্তের শেষে লাল সূর্য্যের অবনমন।চোখ বন্ধ করলেই কেবলই ভাসে আকাশে ঝরঝরা তারার হাসি।আর স্বপ্ন দেখি এখনো খালি পায়ে রাশি রাশি বালিকনার উপর দিয়ে হেঁটে যাওয়া।শরীর হয়তো কংক্রীটের অরণ্যে ''ঢাকা''।আর আত্নার অবস্হান নীল জলরাশির লোনা বাতাসে।
[{নোট: এক বন্ধুকে লিখার চিঠির অংশ বিশেষ।প্রথমে কিছু লিখা ও জায়গার নাম ও দেয়া ছিল,সংগত কারনেই তা সরানো হল।}]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন