somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দ্রাবতীকে চিঠি (+১৮+)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ জুলাই ২০১৩

প্রিয় চন্দ্রাবতী,

প্রথম চুম্বনের যে যন্ত্রনা আছে, তা আপনি আমার জীবনে আপনি না আসলে বুঝতে পারতুম না। আমার এই শ্রী হীন না মানুষের জীবনে, কখনো প্রেমের আবেদন যে আগে আসে নি, তা আমি বলবো না। প্রেমের আবেদন, সেই সূদূর পরাহত কৈশরে ফেলে এসেছিলুম, সোফিয়া লরেনের মাঝেই। এর পর অনেক দিন কেটে গেছে।

আমি কোন দিন কোন নারী কে চুমু দেই নি, ওষ্ঠ স্পর্শ তো প্রশ্নের বাইরে। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আমি সেটা পেয়েছিলাম, আপনার কাছেই। অগ্নি চুম্বন কি জিনিষ আমি জানি না। জানার প্রয়োজন ও হয়নি কখনো, তবে বরফের স্পর্শে যেমন ফ্রস্ট বাইট হয়, এই চুম্বন ও তেমনি পোড়ায়, এটা জানা ছিলো না। আবেগের জায়গাটা আমার সব সময় শুন্যই ছিলো, আজ ও হয়তো আছে, তবে আজ সে মৃত নয়, সুপ্ত এবং গুপ্ত অবস্থায় আছে। যেভাবে এক টি ভ্রুন বেড়ে ওঠে মাতৃ জঠরে, সেভাবেই সে বড় হচ্ছে, এক পাথুরে দূর্গের দেয়ালে।
প্রিয়া, আমি সম্রাট সমুদ্র গুপ্ত নই, বিক্রমাদিত্য ও নই। আমি ভীরু আবার প্রচন্ড্র সাহসী, আমি দার্শনিক, কবি রাজনৈতিক, আর দশটা আটপৌরে মানুষ যেমন হয়, আমি সেরকম ই। আমার মাঝে, পাগলামি আছে, নিয়ম ভাঙ্গার দুঃসাহস আছে। সাথে আছে, পরিবর্তনের অদম্য স্পৃহা। আমি ভালোবাসার দেওড়ি তাজমহল বানাতে পারবো না হয়তো, হয়তো বা লিখতে পারবো না আপনার জন্য মহা কবি গ্যটোর মতো অমর প্রেমাখ্যান। তবে আমি আপনাকে দিতে পারতাম সহস্ত্র নক্ষত্র মন্ডিত রাত, একটু পাপ মুক্ত বিশুদ্ধ ভালোবাসা, দুটো কবিতা আর পাতারা ভাজে রাখা দুটো শুকনো রক্ত গোলাপ।


হ্যা, আমি এখনো মানুষ হতে পারি নি, এটা অস্বীকার করে নেয়াটা আমার জন্য অন্যায়। আমি এখনো অ-মানুষ, না-মানুষ। তবু আমি জানি আমার মন পবিত্র। আমি বুদ্ধের মতো বিশাল হতে যেয়ে মুশিকের মতো ক্ষুদ্র হয়ে গেছি। আমি ক্ষয়িষ্ণু জীবনে আজ ব্যর্থ চুম্বনের যন্ত্রনা ভোগ করছি। হয়তো বা একদিন ভুলে যাবো, অথবা ভুলতে পারবো না কখনোই।

ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহনে সক্ষম?
লীলাময়ী করপুটে তোমাদের সব’ই ঝড়ে যায়-
হাসি, ব্যথা, জোৎস্না, স্মৃতি অবশিষ্ট কিছুই থাকে না।
এ আমার অভিজ্ঞতা। পারাবতগুলি জ্যোৎস্নায়
কখনো ওড়ে না, তবু ভালোবাসা দিতে পারি আমি।
শাশ্বত, সহজতম এই দান-শুধু অঙ্গুরের
উদগমে বাধা না দেয়া, নিষ্পেষিত অনালোকে রেখে
ফ্যকাশে হলুদবর্ণ না ক’রে শ্যমল হতে দেওয়া।
এতই সহজ তবু বেদনায় নিজ হাতে রাখি
মৃত্যুর প্রান্তর, যাতে কাউকে না ভালোবেসে ফেলি।
গ্রহনে সকশম নও। পারাবত, বৃক্ষচূড়া থেকে
পতন হলেও তুমি আঘাত পাওনা উড়ে যাবে
প্রাচীন চিত্রের মতোই চিরস্থায়ী হাসি নিয়ে তুমি
চ’লে যাবে ; ক্ষত নিয়ে যন্ত্রনায় স্তব্ধ হব আমি।

আমি কষ্ট হয়তো পেয়েছি, তাই চিঠি লিখছি। খোলা চিঠি, হয়তো এ চিঠি কোন দিন ও পৌছুবেনা আপনার কাছে, তবুও প্লেটোনিক ভালোবাসা টিকে থাকবে অনন্ত কাল। আমি হয়তো হারিয়ে যাবো আমার ডি এন এর সাথে, আপনি ভালো থাকুন, সকল ইশ্বর অথবা মানুষের ইশ্বরের কাছে এই আবেদন ই করি। এখন থেকে নিয়মিত আপনাকে চিঠি দেবো। হয়তোবা দেখা হয়েই যাবে, কোন বিপ্লবে বিদ্রোহে অথবা সাহাবাগে।

ইতি,
বীর বাহু অর্জুন।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×