somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দ্রাবতীকে চিঠি (+১৮+) [২য় চিঠি]

২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ জুলাই ২০১৩,

প্রিয় চন্দ্রাবতী,

সময় টা এখন মধ্যরাত পেরিয়েছে, হাতে চায়ের পেয়ালা আর সস্তা দামের সিগেরেট বা বিড়ি যাই বলুন না কেন। আকাশ তা অন্ধকার হয়ে আসছে, কিছু সময় আগে চাঁদ দেখা যাচ্ছিলো ওই দূরে। আপনাকে বলেছিলুম বোধ হয় একবার, চাঁদের আলোয় আমি চন্দ্রাহত, চন্দ্রগ্রস্ত হয়ে পড়ি। আর যখন বিরহের সময় তখন তো চাঁদ যেন প্রেয়সীর মুখচ্ছবি।

যে শহর টাতে আমি বাস করি, আপনিও সেই শহরের বুকেই থাকেন, মাথার উপর এই বিশাল চাঁদ, কিন্তু দুজনের চাঁদ টাই আলাদা। একজন হয়তো দেখছে চাঁদের বুড়িকে অন্যজন চন্দ্রাবতীকে। কে যেন একজন বলেছিলো, চাঁদের চাঁদোয়ার একটা তীব্র চোখ ধাঁধানো আলো আছে, আমি আজ সেই আলো দেখছি। আপনার কন্ঠে শুনতে ইচ্ছে করছে ‘আজি জ্যোৎস্না রাতে সবায় গেছে বনে।’ আজ বসন্ত নয়, আজ হয়তো শ্রাবনের শুরুর দিককার কোন সময়। তবুও এই চাঁদ অনন্ত যৌবনা।

আবার উঁকি দিয়ে গেলো রুপসী চাঁদ। আপনার কথা স্মরণ করে, সিগেরেটের শেষাংশ টুকু রেখে দিচ্ছি, আবার টানবো। সে যা বলছিলাম, এক আকাশের নিচে দুটো মানুষ, কতো দূরে, এই মুঠো ফোনের যুগেও আপনার আমার মাঝে কয়েক যুগের দূরত্ব। আপনি চাইলে এই দূরত্ব ঘুচে যাবে অথবা ঘুচবে না কোন দিন ও। তবুও আমি থাকবো, এখানেই থাকবো...।

সম্পর্কের টানা পোড়নের আধুনিক রূপ টি আমার সে ভাবে জানা নেই, তবে লৈকিক রূপ টি দেখেছি, ইউসুফ জুলেখা, সিরি ফারহাদের মাঝে। সমাজ ব্যবস্থার পরিবর্তনে আধুনিক মজনু আজ মরে না, নেশা করে। আমি মজনু হতে পারি নি, আমি ফারহাদ হয়েছি। আমার হাতে হয়তো সেই মাটি আজ কথা বলে না, আজ আমার হাতের কলম কথা বলে। আজ সে ফারহাদের মতোই সৃজনী শক্তির অধিকারী। ফার্সি কবি জামী তাঁর ইউসুফ জুলেখা কাব্যে লিখেছিলেন,

“ইশ্বর! হে ইশ্বর! পূর্ণ করো কামনা—
এ কবর যেন প্রস্ফুটিত ফুল হয়ে ওঠে
তার ঠোটে যেন উদ্যানেরি হাসি দেখতে পাই,
আর তার মদুর সৌরভে আপ্লুত হয় হৃদয়মন।”

মূল ফার্সিতে বলতে গেলে, এরকম লাগে,
“...ইলাহী গুনচা-ই উম্মিদ বচুকায়
গুলে অজ রওজা-ই জাবিদ বনুমায়
বখন্দান অজ লব-ই আন গুনচা বাগম
অয়াজ আন গুল এতর-পরোয়ানা কুন দিমাগম।।”

খুব হালকা শোনালেও এই শায়েরীতে আছে এক আবেগ। হয়তো সেটা আপনি অনুভব করতে পারবেন না অথবা পারবেন। শহরের সব বাতি নিভে যাচ্ছে, আমার চোখ ও ক্রমশ ঝাপসা হয়ে আসছে, চাঁদ ও হারিয়ে যাচ্ছে কালের গর্ভে, এই মহাকাল সব কিছুই খেয়ে নিচ্ছে। শুষে নিচ্ছে আমাদের ভেতরের ভালো মানুষ গুলোকে। আজ হয়তো আপনাকে নিয়ে লিখছি, আমি আপনাকে কখনো ভুলতে চাই না বলেই লিখছি। আরো লিখবো। লিখতেই থাকবো আমার অর্থহীন কথাগুলো। শেলী লিখেছিলেন,

“Our sweetest songs are those that tell of saddest thought.”

এর কাব্য করলে দাঁড়ায়,

“এ জীবনে যত মধুর গান
উৎসে বাজে বিষন্নতার সুর
জীবন পাত্র দুঃখে পূর্ণ হলে
সুর গুলো হয় আনন্দ মধুর।”

হয়তো সে জন্যই এই দূরে যাওয়া, দূরে থাকা। আপনার কাছে প্রেম মানে কি আমি জানি না। আমার কাছে প্রেম ইশ্বর। পবিত্র সেই অনাগত শিশুটির মতোই। এই সেই প্রেম যা আমাদের নিয়ে যাবে স্বপ্নের যৌথ খামারের দিকে। আমি আবার লিখবো, ভালো থাকবেন।

ইতি,
বীর বাহু অর্জুন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×