somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই'তিকাফ

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ই'তিকাফ

ই'তিকাফ আরবী শব্দ।
এর অর্থ কোন স্থানে অবস্থান করা।
কোন জিনিসের উপর নিজেকে শক্তভাবে আটকে রাখা বা কোন জিনিস বাধ্যতামূলক ভাবে ধরে রাখা।
আর শরীয়তের পরিভাষায় ইবাদতের নিয়তে মসজিদে কোন ব্যক্তি বিশেষ অবস্থানকে ই'তিকাফ বলে।

ই'তিকাফের ফযিলত

ই'তিকাফের ফযিলত অনেক। যেহেতু রমজান মাসের শেষ দশ দিন ই'তিকাফ করলে ২৭শে রমযান যদি শবে ক্বদর নাও হয়,
তবু এ দশদিনের মধ্যে নির্দিষ্ট শবে ক্বদরের ইবাদত এ ই'তিকাফের মধ্যে আদায় হয়ে যায় এবং
এর ফলে ক্বদরের রাতের ফযীলতও লাভ করা যায়।
.
এছাড়া রাসূলুল্লাহ্ (স.) বলেছেন, যারা অন্তত একদিন একরাত ই'তিকাফ করবে, তাদের ও জাহান্নামের মাঝখানে এরূপ তিনটি খান্তকের আড় হবে, যার প্রত্যেকটির প্রশস্ততা হবে পাঁচশ বছরের রাস্তা। (সুবহানআল্লহ্)।
.
ই'তিকাফ অবস্থায় মানুষ মহান আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হয়ে থাকে যে, দুনিয়ার কোন কিছুর প্রতি তার খেয়াল থাকেনা।সে তখন মৃত ব্যক্তির মতই নিজেকে মহান আল্লহ্ তা'য়ালার মর্জির উপর সপে দেয়।

ই'তিকাফের শর্ত

১। নিয়্যাত করা।
২। রোযা রেখে ই'তিকাফ করা।
৩। আসরের নামাযের পর ই'তিকাফে বসা এবং আসরের নামাযের পর ই'তিকাফ ভঙ্গ করা।
৪। ই'তিকাফ করা ব্যক্তি আক্বেল বালেগ হওয়া।
৫। পাক-পবিত্র অবস্থায় ই'তিকাফে বসা।
৬। জামায়াতের সাথে নামায আদায় হয় এমন মসজিদে ই'তিকাফ করা।
৭। স্ত্রীলোকগন মসজিদে না বসে কোন পাক-পবিত্র নির্জন গৃহে ই'তিকাফ করবে।

ই'তিকাফে বসে যে যে কাজ করবে

১। জামায়াতের সাথে নামায আদায় করবে।(মহিলারা তাদের নিয়ম অনুযায়ী পড়বে)।
২। তাসবীহ-তাহলীল পাঠ করবে।
৩। কুরআন তিলওয়াত করবে।
৪। দোয়া-দরূদ পাঠ ও যিকির-আযকার করবে, ধর্মীয় আলোচনা করবে।
৫। ওয়াজ-নসীহত করবে অথবা তা শ্রবন করবে।
৬। ধর্মীয় পুস্তকাদি পাঠ করবে।

ই'তিকাফরত অবস্থায় যা জায়েয

১। পেশাব-পায়খানার জন্য বাহিরে যাওয়া।
২। ওযু-গোসল উপলক্ষে বাহিরে যাওয়া।
৩। জুমুআর নামায উপলক্ষে বাইরে যাওয়া।
৪। মসজিদে বসে খাওয়ার অভাবে অন্যত্র খেতে যাওয়া।
৫। কোন বালক-বালিকা পানিতে ডুবে বা আগুনে পুড়ে মারা যাচ্ছে দেখে,তাদের উদ্ধার করতে গমন করা।অবশ্য সেজন্য ই'তিকাফের কাযা করতে হবে।
৬। ই'তিকাফ অবস্থায় নিদ্রা যাওয়া।
প্রকাশ থাকে যে, ই'তিকাফে বসে একেবারে চুপ করে থাকলে ই'তিকাফ ভঙ্গ হয় না; তবে তা মাকরূহ।

যে যে কারনে ই'তিকাফ নষ্ট হয়

১। ই'তিকাফ অবস্থায় ই'তিকাফকারী যদি বিনা প্রয়োজনে এক ঘন্টার জন্য ও মসজিদ থেকে বের হয়, তবে তার ই'তিকাফ নষ্ট হয়ে যাবে।উল্লেখ্য যে,এখানে বিনা প্রয়োজনে শরীয়তের সীমারেখার মধ্যে হতে হবে।যেমন,পায়খান
া প্রস্রাব,ফরয গোসল, জুমুআর মসজিদ যদি অন্যত্র হয়,তাহলে জুমুআর নামায আদায় করার জন্য বের হওয়া যাবে,তবে অন্যত্র গিয়ে সময় নষ্ট করা যাবেনা।
২। ই'তিকাফ অবস্থায় বিভিন্ন ব্যবসা-বানিজ্যের হিসাব-নিকাশ ও পরিচালনার কাজ করলে।
৩। ই'তিকাফ অবস্থায় থাকাকালীন নানা রকম পার্থিব বিষয়ে আলোচনায় ব্যস্ত থাকলে।
৪। ই'তিকাফে থাকাকালীন কোন জিনিস ক্রয়-বিক্রয় করাও নিষিদ্ধ।

ই'তিকাফ অবস্থায় করণীয় কাজসমূহ

যখন কোন লোক ই'তিকাফের নিয়ত করবে,তখন থেকে শুধুমাত্র মহান আল্লাহর যিকিরে রত থাকবে।সর্বদা তাসবীহ-তাহলীল পাঠ করবে।কুরআন তিলওয়াত করবে।নফল নামায পড়বে।দ্বীনি কিতাবাদি পাঠ করবে, দ্বীনি ওয়াজ নছীহত করবে ও শ্রবন করবে,আর মাসয়ালা-মাসায়েল সম্পর্কে আলোচনা করবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×